
রাষ্ট্রায়ত্ত ব্যাংক মূলধন ঘাটতি ও বিপুল লোকসান গুনলেও দ্বিগুণ হচ্ছে ৭১ হাজার কর্মীর বেতন
সেপ্টেম্বর ২০, ২০২৬
উত্তর আন্দামান সাগরে লঘুচাপ, নদীবন্দরে সতর্কতা দেশের প্রায় ৮ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেপ্টেম্বর ২০, ২০২৬গত ২৪ ঘণ্টায় ঘটা এসব দুর্ঘটনায় আরো অনেকে আহত হয়েছে। তাদের অনেকে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মুন্সিগঞ্জ, বরিশাল ও সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। এর মধ্যে সিরাজগঞ্জে উল্টো পথে প্রাইভেট কার চালাতে গিয়ে বাসের সঙ্গে সংঘর্ষে চারজনের মৃত্যু হয়। এছাড়া সিরাজগঞ্জে দুজন ও বরিশালে একজন মারা গেছে। গত ২৪ ঘণ্টায় ঘটা এসব দুর্ঘটনায় আরো অনেকে আহত হয়েছে। তাদের অনেকে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—
মুন্সিগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত পাঁচ জন আহত হন। গতকাল বেলা পৌনে ৩টার দিকে মহাসড়কের জামালদি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকামুখী সড়কে উল্টো পথে প্রাইভেট কার চালানোর সময় এ দুর্ঘটনা ঘটে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। এ সময় প্রাইভেট কারের চালককে মৃত অবস্থায় উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুর্ঘটনার সময় প্রাইভেট কারটিতে চালকসহ মোট পাঁচজন ছিলেন। তারা মহাসড়কের পাশে থাকা মায়ামি রেস্টুরেন্টে দুপুরের খাওয়া-দাওয়া শেষে ঢাকার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে ‘নিউ বলেশ্বর’ নামের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছিল। একই সময়ে উল্টো পথে চলছিল প্রাইভেট কারটি। পরে জামালদি বাসস্ট্যান্ড এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারালে প্রাইভেট কারটির সঙ্গে সংঘর্ষ হয়। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বরিশাল: বরিশাল-বানারীপাড়া সড়কের গড়িয়ারপাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এ ঘটনায় আব্দুল মালেক (৫৫) নামে এক যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছে। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ: কামারখন্দে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকে বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। গত শুক্রবার মধ্যরাতে যমুনা সেতু পশ্চিম মহাসড়কের তালুকদার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মো. আসলাম (৪০) ও দিনাজপুর সদর উপজেলার গুড়গোলা প্রাণনাথপুর এলাকার মো. আপন ইসলাম (২৬) ।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, মহাসড়কের পাশে একটি ট্রাক বিকল হয়ে পড়লে দুই ট্রাকচালক সেটি মেরামতের কাজ করছিলেন। এ সময় ঢাকাগামী আলিশা পরিবহন নামে একটি দ্রুতগতির বাস ওই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে দুই ট্রাকচালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর পরই বাসচালক ও হেলপার পালিয়ে যান। তবে বাসটি জব্দ করেছে পুলিশ।


