
জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী
সেপ্টেম্বর ১৬, ২০২৬
লংমার্চ না করে সরকারের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানাল রাশেদ খান
সেপ্টেম্বর ১৬, ২০২৬প্রজ্ঞাপনে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইন ২০২৬-এর ১২(২) ধারা অনুযায়ী তাকে এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন। এ নিয়োগের প্রধান শর্ত হলো তাকে অন্য সব পেশা, ব্যবসা কিংবা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক পুরোপুরি ত্যাগ করতে হবে। উপসচিব মো. গোলাম রব্বানীর স্বাক্ষরিত আদেশে জানানো হয়, জনস্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হিসেবে সাংবাদিক ও কথাসাহিত্যিক এহসান মাহমুদকে নিয়োগ দিয়েছে সরকার। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইন ২০২৬-এর ১২(২) ধারা অনুযায়ী তাকে এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন। এ নিয়োগের প্রধান শর্ত হলো তাকে অন্য সব পেশা, ব্যবসা কিংবা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক পুরোপুরি ত্যাগ করতে হবে। উপসচিব মো. গোলাম রব্বানীর স্বাক্ষরিত আদেশে জানানো হয়, জনস্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ বিষয়ে এহসান মাহমুদ বলেন, বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের ইতিহাসে জুলাই গণঅভ্যুত্থান এক অবিস্মরণীয় ঘটনা। এই সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং শহীদ ও যোদ্ধাদের স্মারক হিসেবে এই জাদুঘর তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটি ঘিরে দেশের মানুষের নতুন আশা তৈরি হয়েছে।
তিনি জানান, গণতন্ত্র, সমান অধিকার ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার শিক্ষা মাথায় রেখেই কাজ করতে চান তিনি। সবার সহযোগিতায় স্মৃতি সংরক্ষণ, চর্চা ও গবেষণার মাধ্যমে এ জাদুঘরকে একটি জাতীয় সাংস্কৃতিক বিদ্যাপীঠে রূপ দেয়ার ইচ্ছাও প্রকাশ করেন তিনি।
মাদারীপুরে জন্ম নেয়া এহসান মাহমুদের পৈতৃক বাড়ি বরিশালের মুলাদীতে। কর্মজীবনে দৈনিক সমকাল, দেশ রূপান্তর, ভয়েস অব আমেরিকা বাংলা, মানবজমিন ও নেত্র নিউজসহ বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে কাজ করেছেন তিনি। পাশাপাশি সাহিত্যেও তার বিশেষ অবদান রয়েছে। তার লেখা বইগুলোর মধ্যে ‘একাত্তরের লালমিয়া’ ও ‘কোকিল অসময়ে ডাকিয়াছিল’ উপন্যাস এবং ‘আদিবাসী প্রেমিকার মুখ’ কবিতার বই অন্যতম। এছাড়া প্রবন্ধ ও রাজনীতি বিষয়েও তার বেশ কিছু প্রকাশনা রয়েছে।


