ইরানে মার্কিন অভিযান নয়, জ্বালানির মূল্যবৃদ্ধির জন্য দায়ী রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: ট্রাম্প
সেপ্টেম্বর ১৫, ২০২৬
ইরানে মার্কিন অভিযান নয়, জ্বালানির মূল্যবৃদ্ধির জন্য দায়ী রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: ট্রাম্প
সেপ্টেম্বর ১৫, ২০২৬

ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাছিম ও আরাফাতের মৃত্যুদণ্ডের রায়

ctnews7

ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাছিম ও আরাফাতের মৃত্যুদণ্ড

ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাছিম ও আরাফাতের মৃত্যুদণ্ডের রায়

গতকাল বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ রায় ঘোষণার দিন ধার্য করেন

 

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত ‘মানবতাবিরোধী অপরাধের’ অভিযোগে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের মৃত্যুদণ্ডের রায় হয়েছে।

আজ দুপুরে এ রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-২।

এর মধ্যে ওবায়দুল কাদের বিরুদ্ধে হত্যা, উসকানি, প্ররোচনা ও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়।

এ মামলায় অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

গতকাল বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ রায় ঘোষণার দিন ধার্য করেন।

এদিন ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের হয়ে এ শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

আসামি ওবায়দুল কাদের, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও মোহাম্মদ আলী আরাফাতের পক্ষে শুনানি করেন আইনজীবী এম হাসান ইমাম। ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের পক্ষে শুনানি করেন আইনজীবী ইশরাত জাহান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *