
সাড়ে তিন মাস আগের অবস্থানে ডিএসইএক্স সূচক
সেপ্টেম্বর ১৫, ২০২৬
কাস্টমার সার্ভিসে এজেন্টিক এআই প্রশ্নের উত্তর দেয়ার পাশাপাশি ব্যবসার কাজও করছে কৃত্রিম বুদ্ধিমত্তা
সেপ্টেম্বর ১৫, ২০২৬এ অংশীদারত্বের আওতায় ব্যাংকের সাধারণ গ্রাহক, উইমেন ব্যাংকিং উইং ‘নীরা’, কার্ডহোল্ডার ও কর্মীরা ফিটনেস সেন্টারটির বিভিন্ন লাইফস্টাইল সেবায় বিশেষ অফার উপভোগ করবেন।
গ্রাহকদের বিশেষ লাইফস্টাইল সুবিধা দিতে গোল্ডস জিম বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি। এ অংশীদারত্বের আওতায় ব্যাংকের সাধারণ গ্রাহক, উইমেন ব্যাংকিং উইং ‘নীরা’, কার্ডহোল্ডার ও কর্মীরা ফিটনেস সেন্টারটির বিভিন্ন লাইফস্টাইল সেবায় বিশেষ অফার উপভোগ করবেন। প্রাইম ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
সম্প্রতি রাজধানীর গুলশানে ব্যাংকের করপোরেট কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ-সংক্রান্ত চুক্তিতে আবদ্ধ হয়। এ সময় প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব লায়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট শায়লা আবেদিন এবং গোল্ডস জিমের জিএম আনিসুল ইসলাম ববি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের এফএভিপি ও নীরার বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড প্রপোজিশন ম্যানেজার ফাতেমা আক্তার এবং গোল্ডস জিমের সেলস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ গোলাম মাওলা মাহি।


