ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত অ্যাকশন প্ল্যান করে ব্যবস্থা —এলজিআরডি মন্ত্রী
সেপ্টেম্বর ১৫, ২০২৬
২০২৫ সাল ওইসিডিভুক্ত দেশের সরকারি ঋণের সুদ ২ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে
সেপ্টেম্বর ১৫, ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত অ্যাকশন প্ল্যান করে ব্যবস্থা —এলজিআরডি মন্ত্রী
সেপ্টেম্বর ১৫, ২০২৬
২০২৫ সাল ওইসিডিভুক্ত দেশের সরকারি ঋণের সুদ ২ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে
সেপ্টেম্বর ১৫, ২০২৬

পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হাবিবা ও লাবিব একসঙ্গে স্থানীয় একটি পুকুরে গোসল করতে যায়।
সাতক্ষীরা শহরের বাটকেখালী এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতরা হলো পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাটকেখালী মহল্লার হাবিবুর রহমানের মেয়ে ও চতুর্থ শ্রেণীর ছাত্রী হাবিবা (১১) এবং সাদ্দাম হোসেনের ছেলে ও তৃতীয় শ্রেণীর ছাত্র লাবিব (১০)। গতকাল স্থানীয় এক ব্যক্তির সহায়তায় পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হাবিবা ও লাবিব একসঙ্গে স্থানীয় একটি পুকুরে গোসল করতে যায়। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় দুই পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুপুরে ওই পুকুরে গোসল করতে গিয়ে এক ব্যক্তি ঘাটে দুই জোড়া স্যান্ডেল পড়ে থাকতে দেখে পানিতে নেমে তল্লাশি চালিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করেন।
সাতক্ষীরা সদর থানার ওসি মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *