ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলে গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে নেই ৭২ শতাংশ কেন্দ্র, দূরের বিদ্যুৎ সঞ্চালনে বাড়ছে ট্রান্সমিশন লস
সেপ্টেম্বর ১৪, ২০২৬
ডেঙ্গুতে ৬ জন, হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু

টিওটি কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে আইজিপি সাইবার অপরাধ রোধে পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই

গতকাল সকালে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে সাইবার অপরাধ মামলা তদন্তসংক্রান্ত ট্রেনিং অব ট্রেইনার্স (টিওটি) কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, ‘বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিপফেক, এনক্রিপটেড যোগাযোগ ব্যবস্থা, ক্লাউড কম্পিউটিংসহ নতুন নতুন প্রযুক্তি একদিকে যেমন সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করেছে, তেমনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্যও তৈরি হয়েছে নতুন চ্যালেঞ্জ। তাই সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই।’
গতকাল সকালে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে সাইবার অপরাধ মামলা তদন্তসংক্রান্ত ট্রেনিং অব ট্রেইনার্স (টিওটি) কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পুলিশ স্টাফ কলেজের রেক্টর (অতিরিক্ত আইজি) কাজী মো. ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিআইডি প্রধান (অতিরিক্ত আইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন। স্বাগত বক্তব্য রাখেন ডিআইজি (ট্রেনিং) মো. একরামুল হাবিব। অনুষ্ঠানে অতিরিক্ত ডিআইজি (ট্রেনিং-২) ড. শেহেলা পারভীন সাইবার অপরাধ তদন্ত প্রশিক্ষণ রোডম্যাপ ও বাস্তবায়ন কৌশল উপস্থাপন করেন। এ সময় পুলিশ স্টাফ কলেজের অনুষদ সদস্য ও রিসোর্স পারসনরা উপস্থিত ছিলেন।
পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ ১০ দিনের এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে। পর্যায়ক্রমে টিওটি কোর্সে অংশগ্রহণকারী ৩৩২ জন পুলিশ কর্মকর্তা মাঠপর্যায়ের সাইবার অপরাধ মামলা তদন্তকারীদের প্রশিক্ষণ দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *