চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা টার্মিনাল ঘণ্টায় ৫৮ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড আরএসজিটির
সেপ্টেম্বর ১৩, ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ার শীর্ষ ৫০ উদ্ভাবনের তালিকায় ড্যাফোডিল এআইয়ের ৬ সমাধান
সেপ্টেম্বর ১৩, ২০২৬
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা টার্মিনাল ঘণ্টায় ৫৮ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড আরএসজিটির
সেপ্টেম্বর ১৩, ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ার শীর্ষ ৫০ উদ্ভাবনের তালিকায় ড্যাফোডিল এআইয়ের ৬ সমাধান
সেপ্টেম্বর ১৩, ২০২৬

রোবট দিয়ে জরিপে ৯০% খরচ কমানোর দাবি দুবাইয়ে

দুবাই মিউনিসিপ্যালিটির ব্যবহৃত একটি স্মার্ট রোবট ভৌগোলিক জরিপের খরচ ৯০ শতাংশ কমিয়েছে বলে দাবি করা হয়েছে।
ভূমি ও ভবনের জরিপ কাজে রোবট ব্যবহার করে বড় ধরনের সাশ্রয় করেছে দুবাই। দুবাই মিউনিসিপ্যালিটির ব্যবহৃত একটি স্মার্ট রোবট ভৌগোলিক জরিপের খরচ ৯০ শতাংশ কমিয়েছে বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে সেবাগ্রহীতাদের সম্মিলিত অপেক্ষার সময় কমেছে ৪৭২ দিন। খবর অ্যারাবিয়ান বিজনেস।
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) নাগরিকদের জন্য নির্মিত ওয়াদি আল আমারদি হাউজিং প্রকল্পে রোবটটি ব্যবহার করা হয়। প্রকল্পের ভবনগুলোর নির্মাণ শেষ হওয়ার পর চূড়ান্ত জরিপ পরিচালনা ও চূড়ান্ত জরিপ সনদ দেয়ার কাজে এটি ব্যবহার করা হয়েছে।
রোবটটিতে রয়েছে লিডার প্রযুক্তি ও স্মার্ট ক্যামেরা। এসব প্রযুক্তির মাধ্যমে দ্রুত ও নির্ভুলভাবে বিভিন্ন স্থানের তথ্য সংগ্রহ করা যায়। এ কাজে মানুষের সরাসরি হস্তক্ষেপও তুলনামূলক কম প্রয়োজন হয়।
দুবাই মিউনিসিপ্যালিটি জানায়, রোবট ব্যবহারের ফলে ২৪ দিনের মাঠপর্যায়ের কাজ ও ৪০ ঘণ্টার অফিসের কাজের সমপরিমাণ সময়ও সাশ্রয় হয়েছে। এতে জরিপ পরিচালনার সময় কমার পাশাপাশি সেবাগ্রহীতাদের অপেক্ষার সময়ও উল্লেখযোগ্যভাবে কমেছে।
রোবটটি মাঠপর্যায়ের তথ্য ধারাবাহিকভাবে সংগ্রহ করতে পারে। একই সঙ্গে এটি নির্ভুল স্থানাঙ্ক, প্যানোরামিক ছবি, ভিডিও ও ত্রিমাত্রিক পয়েন্ট ক্লাউড তৈরি করে বলেও জানায় সংস্থাটি। এসব তথ্যের মাধ্যমে জরিপ করা ভবন ও অন্যান্য স্থাপনার আরো বিস্তারিত ডিজিটাল প্রতিরূপ তৈরি করা সম্ভব।
দুবাই মিউনিসিপ্যালিটির জিআইএস সেন্টার বিভাগের পরিচালক মাইথা আল নুয়াইমি বলেন, ‘স্থানভিত্তিক তথ্য সংগ্রহের দক্ষতা ও নির্ভুলতা বাড়াতে এ ধরনের স্মার্ট প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে হালনাগাদ ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সরকারি সেবা দেয়ার সক্ষমতা বাড়বে।’
আবাসন প্রকল্পের বাইরে আরো বিভিন্ন এলাকায় এ প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করছে দুবাই মিউনিসিপ্যালিটি। বিশেষ করে বিভিন্ন আবাসিক কমিউনিটি প্রকল্পে এর ব্যবহার বাড়ানো হবে। মাঠপর্যায়ের জরিপ কাজেও রোবটটির ব্যবহার আরো বিস্তৃত করা হবে।
সংস্থাটির জরিপ বিভাগের পরিচালক সাঈদ আল ফালাসি বলেন, ‘স্মার্ট স্থানভিত্তিক জরিপ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রম আধুনিক করা, তথ্য সংগ্রহের গতি বাড়ানো ও স্থানভিত্তিক তথ্য হালনাগাদের দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।’
এ প্রযুক্তির আরেকটি সুবিধা হলো কর্মীদের নিরাপত্তা। দুর্গম বা ঝুঁকিপূর্ণ স্থানে মানুষের প্রবেশের প্রয়োজন কমায় রোবট ব্যবহারে কর্মক্ষেত্রের নিরাপত্তা বাড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *