খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
সেপ্টেম্বর ১২, ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর
সেপ্টেম্বর ১২, ২০২৬
খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
সেপ্টেম্বর ১২, ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর
সেপ্টেম্বর ১২, ২০২৬

ভরিপ্রতি স্বর্ণের দাম বেড়েছে ১০৫০ টাকা

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ ২ লাখ ৩২ হাজার ৯৩০ এবং ২১ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা। এছাড়া ১৮ ক্যারেট ১ লাখ ৯১ হাজার ৫৬ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা
দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বেড়ে হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্য ঘোষণা করে। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সমন্বয় হয়েছে দাম।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ ২ লাখ ৩২ হাজার ৯৩০ এবং ২১ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা। এছাড়া ১৮ ক্যারেট ১ লাখ ৯১ হাজার ৫৬ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, অলংকারের ডিজাইন ও কারুকাজভেদে মজুরি আলাদাভাবে যুক্ত হবে। রৌপ্যের অলংকারের ভ্যাট বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।
রৌপ্যের দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রৌপ্যের দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৬ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৪ হাজার ৭৮২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রৌপ্যের দাম ৩ হাজার ৯১ টাকা নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *