প্রতারণার অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ
সেপ্টেম্বর ১০, ২০২৬
যুদ্ধ শুরুর পর জাহাজ চলাচলে ইরান-যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় হামলা
সেপ্টেম্বর ১০, ২০২৬
প্রতারণার অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ
সেপ্টেম্বর ১০, ২০২৬
যুদ্ধ শুরুর পর জাহাজ চলাচলে ইরান-যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় হামলা
সেপ্টেম্বর ১০, ২০২৬

রূপপুর প্রকল্পে অগ্নিকাণ্ড স্বাভাবিক হয়নি বিদ্যুৎ, ইন্টারনেট ও পানি সেবা

আগুন লাগার পর থেকে পাইওনিয়ার বেজ ভবনটি পুরোপুরি বন্ধ রয়েছে। এ ভবনসহ কয়েকটি স্থাপনায় এখনো বিদ্যুৎ, পানি ও ইন্টারনেট সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে।
‎পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাইওনিয়ার বেজে অগ্নিকাণ্ডের পর এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি বিদ্যুৎ, ইন্টারনেট ও পানি সরবরাহ। এতে প্রকল্পের কয়েকটি গুরুত্বপূর্ণ ভবনে কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
‎সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগুন লাগার পর থেকে পাইওনিয়ার বেজ ভবনটি পুরোপুরি বন্ধ রয়েছে। এ ভবনসহ কয়েকটি স্থাপনায় এখনো বিদ্যুৎ, পানি ও ইন্টারনেট সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে। ফলে প্রায় ১৫০ থেকে ২০০ কর্মকর্তা-কর্মচারী অফিসকক্ষে বসা, নিয়মিত কাজ করা এবং ওয়াশরুম ব্যবহারে সমস্যায় পড়ছেন।
‎বর্তমানে পাইওনিয়ার বেজ, ক্যান্টিন, কাস্টমস ভবন ও বায়েকের মসজিদে বিদ্যুৎ সরবরাহ নেই। অন্যদিকে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে পাইওনিয়ার বেজ, কাস্টমস বিল্ডিং, ট্রেনিং সেন্টার ও মেডিকেল সেন্টারে। পানি সরবরাহেও বিঘ্ন দেখা দিয়েছে। এছাড়া মসজিদে পানি না থাকায় মুসল্লিরা নামাজ আদায় করতে পারছেন না। বিদ্যুৎ না থাকায় ক্যান্টিনে খাবার রান্না বন্ধ, এতে কর্মকর্তাদের বাইরে হোটেলে খেতে গিয়ে নানা ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে।
‎সংশ্লিষ্টরা বলছেন, বায়েকের বিভিন্ন অফিসে ইন্টারনেট সেবা বন্ধ থাকায় দাপ্তরিক কাজের গতি অনেকাংশে কমে গেছে। বিদ্যুৎ, পানি ও ইন্টারনেট সেবা পুরোপুরি স্বাভাবিক হলে কাজের গতি আগের অবস্থায় ফিরে আসবে বলে আশা করছেন তারা।
‎‎রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. আবুল হাশেম বলেন, ‘খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরীণ সার্ভার ক্ষতিগ্রস্ত হয়েছে।’
‎অগ্নিকাণ্ডের প্রাথমিক কারণ হিসেবে অফিসের একটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে (এসি) বৈদ্যুতিক শর্ট সার্কিটকে ধারণা করা হচ্ছে। ‎‎এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে রূপপুর কর্তৃপক্ষ। কমিটি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পাশাপাশি অন্যান্য তথ্য-উপাত্ত পর্যালোচনা করে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *