শেখ হাসিনার ফেরা, মৃত্যু কিংবা কবর কিছুই দেশে হবে না: সারজিস আলম
সেপ্টেম্বর ৯, ২০২৬
এনসিপি এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে: সারজিস আলম
সেপ্টেম্বর ৯, ২০২৬
শেখ হাসিনার ফেরা, মৃত্যু কিংবা কবর কিছুই দেশে হবে না: সারজিস আলম
সেপ্টেম্বর ৯, ২০২৬
এনসিপি এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে: সারজিস আলম
সেপ্টেম্বর ৯, ২০২৬

জামায়াতকে আর ইসলামী দল বলা যায় না: চরমোনাই পীর

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের উদ্ধৃতি দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামী দলের লোগো থেকে ‘আকিমুদ দিন’ কথাটি তুলে নিয়েছে। এর ফলে ‘ইসলাম’ কথাটি আর থাকে না। তাই একে ইসলামী দলও বলা যায় না। জামায়াত যে ইসলামী অনুশাসন অনুযায়ী দেশ চালাবে, গত নির্বাচনের ইশতেহারে এ কথা তারা কোথাও বলেনি। পাশাপাশি জামায়াতের আমির সে সময় বলেছিলেন, তারা শরিয়া অনুযায়ী নয়, প্রচলিত আইনে দেশ চালাবেন। সব মিলিয়ে বলা চলে জামায়াত আর ইসলামী দল নয়।
আজ মঙ্গলবার কুষ্টিয়া শহরের ফজলুল উলম মাদ্রাসায় কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন চরমোনাইন পীর। তিনি প্রশ্ন করে বলেন, জামায়াতে ইসলামী বিদ্যুৎ সংকট সমাধানসহ বিভিন্ন দাবিতে লংমার্চ করেছে। সেখান থেকে ফিরে সংসদে দলের আমির বলেছেন, বিদ্যুতের সমস্যা বর্তমান সরকারের সৃষ্ট নয়, তাহলে এত তেল-গ্যাস পুড়িয়ে লংমার্চ কেন করলেন? এমন দ্বিমুখী আচরণ কেন?
চরমোনাই পীর আরও বলেন, বিএনপি নির্বাচনের আগে ওয়াদা করেছিল, ক্ষমতায় গেলে শরিয়াবিরোধী কোনো আইন করবে না। কিন্তু এখন সে ওয়াদা তারা রাখছে না। সংসদে তারা এরই মধ্যে শরিয়াবিরোধী আইন অনুমোদন দিয়েছে। তারা শরিয়াবিরোধী আইন থেকে ফিরে না এলে আমরা প্রতিবাদে নামতে বাধ্য হব।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, ‘নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন ছিল, তবু আমরা মেনে নিয়েছি। কিন্তু বর্তমান সরকার দেশকে অন্তর্বর্তী সরকার আমলের চেয়েও খারাপের দিকে নিয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমরা পাতি শিয়ালের কাছে মুরগি বর্গা দিয়েছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *