
বিশ্ব শিক্ষক দিবসে ১০০ শিক্ষককে এক লাখ টাকা করে পুরস্কার দেয়া হবে -শিক্ষামন্ত্রী
সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রশ্নোত্তরে অর্থ ও পরিকল্পনামন্ত্রী দেশের মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা
সেপ্টেম্বর ৭, ২০২৬চলতি বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়।
দেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। শনিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৫৫৮ জন, যা চলতি বছরে একদিনে হাসপাতালে ভর্তির সর্বোচ্চ সংখ্যা। একই সময়ে ডেঙ্গুতে আরো চারজনের মৃত্যু হয়েছে।
গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নতুন রোগীদের নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪২ হাজার ৫৯০ জন। এ পর্যন্ত মারা গেছে ১১৭ জন।
এর আগে গত মঙ্গলবার একদিনে সর্বোচ্চ ১ হাজার ৩২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। পাঁচদিনের ব্যবধানে সেই রেকর্ডও ছাড়িয়ে গেল। অর্থাৎ নতুন রেকর্ড অনুযায়ী, আগের সর্বোচ্চ দৈনিক ভর্তির তুলনায় এবার রোগী বেড়েছে ২৩৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া চারজনের মধ্যে তিনজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার এবং একজন ঢাকা বিভাগের বাসিন্দা। মৃতদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ।
চলতি বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। এ এলাকায় এখন পর্যন্ত ৪২ জনের মৃত্যু হয়েছে। সারা দেশে মারা যাওয়া ১১৭ জনের মধ্যে নারী ৬৪ জন ও পুরুষ ৫২ জন। প্রকাশিত প্রতিবেদনের লিঙ্গভিত্তিক হিসাবে একজনের তথ্যের অমিল রয়েছে।
মাসভিত্তিক হিসাবেও আগস্টে ডেঙ্গুর প্রকোপ দ্রুত বেড়েছে। চলতি বছরের জুনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ২ হাজার ৯০৭ জন। জুলাইয়ে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯ হাজার ২০৬ জনে। আগস্টে পরিস্থিতি আরো অবনতি হয়। ওই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২০ হাজার ৫৩৬ জন। আর সেপ্টেম্বরের প্রথম ছয়দিনে হাসপাতালে ভর্তি হয়েছে ৬ হাজার ৭৪৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। এ সময়ে ডেঙ্গুতে ৪১৩ জনের মৃত্যু হয়।
২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ১ লাখ ১ হাজার ২১৪ জন। এ বছর রোগটিতে ৫৭৫ জনের মৃত্যু হয়।
অন্যদিকে ২০২৩ সালে দেশে ডেঙ্গু পরিস্থিতি ছিল আরো ভয়াবহ। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয় এবং মারা যায় ১ হাজার ৭০৫ জন।


