‌ভোমরা স্থলবন্দর দি‌য়ে শুকনো ম‌রিচ আমদা‌নি বে‌ড়ে‌ছে চার গুণ
সেপ্টেম্বর ৬, ২০২৬
সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা
সেপ্টেম্বর ৭, ২০২৬
‌ভোমরা স্থলবন্দর দি‌য়ে শুকনো ম‌রিচ আমদা‌নি বে‌ড়ে‌ছে চার গুণ
সেপ্টেম্বর ৬, ২০২৬
সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা
সেপ্টেম্বর ৭, ২০২৬

উত্তরায় হোটেল থেকে দুই চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘‌একই সময়ে হোটেল মেরিনো থেকে চীনের আরেক নাগরিকের মরদেহ পাওয়া যায়। তবে তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
রাজধানীর উত্তরা পশ্চিম থানার দুটি আলাদা হোটেল থেকে চীনের দুই নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের একজনের নাম লি শিং চিয়াং। তার বয়স আনুমানিক ৪০ বছর। অন্যজনের নাম-পরিচয় এখনো জানতে পারেনি পুলিশ।
গতকাল সকাল ৯টার দিকে উত্তরার ৩ নম্বর সেক্টরের বেঙ্গল হোটেল অ্যান্ড হসপিটালিটি লিমিটেড থেকে একজন ও ৪ নম্বর সেক্টরের মেরিনো হোটেল থেকে অন্যজনের মরদেহ উদ্ধার করা হয়। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, শনিবার সকালে উত্তরার বেঙ্গল হোটেলের ৯০৫ নম্বর কক্ষে লি শিং চিয়াং নামে এক চীনা নাগরিককে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। একই হোটেলের অন্য দুটি কক্ষে থাকা তিন চীনা নাগরিক বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিক হোটেল কর্তৃপক্ষকে জানান। পরে হোটেলটির পক্ষ থেকে থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘‌একই সময়ে হোটেল মেরিনো থেকে চীনের আরেক নাগরিকের মরদেহ পাওয়া যায়। তবে তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ যাওয়ার আগেই তাকে উদ্ধার করে কেউ একজন এভারকেয়ার হাসপাতালে নিয়ে যায়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।’
দুই চীনা নাগরিকের সুরতহাল রিপোর্ট তৈরি করেছেন উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান ও সুমন চন্দ্র। তারা জানান, দুজনের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাদের মধ্যে লি শিং চিয়াং মদ পান করেন—এমন আলামত পাওয়া গেছে। তবে অজ্ঞাত ব্যক্তির মরদেহে এমন কিছু পাওয়া যায়নি।
লি শিং চিয়াংয়ের মৃত্যুর কারণ প্রসঙ্গে ওসি খালিদ মনসুর বলেন, ‘‌প্রাথমিকভাবে অতিরিক্ত মদ্যপানে তার মৃত্যু হয়েছে বলে তাদের ধারণা। ময়নাতদন্ত শেষে প্রকৃত কারণ বলা যাবে।’
পুলিশের এ কর্মকর্তা জানান, দুই চীনা নাগরিক কবে এবং কী কারণে ঢাকায় আসেন, সে বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *