ব্লক মার্কেটে ১৯৫ কোটি টাকার লেনদেন
সেপ্টেম্বর ৬, ২০২৬
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের
সেপ্টেম্বর ৬, ২০২৬
ব্লক মার্কেটে ১৯৫ কোটি টাকার লেনদেন
সেপ্টেম্বর ৬, ২০২৬
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের
সেপ্টেম্বর ৬, ২০২৬

৩ হাজার কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমে সিটিজেনস ব্যাংক

বেসরকারি খাতের ব্যাংকটি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উত্তরাঞ্চলের কৃষিভিত্তিক অর্থনীতিকে আরো শক্তিশালী করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উত্তরাঞ্চলের কৃষি ও কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোয় সহায়তার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ৩ হাজার কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হয়েছে।
বেসরকারি খাতের ব্যাংক সিটিজেনস ব্যাংক পিএলসি। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদের উপস্থিতিতে প্রতিষ্ঠান দুটি এ-সংক্রান্ত অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করে। এ সময় সিটিজেনস ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলমগীর হোসেন ও বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ ২-এর পরিচালক একেএম সাইদুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
বেসরকারি খাতের ব্যাংকটি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উত্তরাঞ্চলের কৃষিভিত্তিক অর্থনীতিকে আরো শক্তিশালী করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর আওতায় কৃষি উৎপাদন, সংরক্ষণ, পরিবহন, প্রক্রিয়াকরণ, বিপণন ও রফতানিসহ কৃষি খাতের গুরুত্বপূর্ণ বিভিন্ন পর্যায়ে অর্থায়নের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে এ উদ্যোগের মাধ্যমে গ্রামীণ ব্যবসা ও জনগোষ্ঠীর অর্থনৈতিক কর্মকাণ্ড আরো সম্প্রসারিত হবে।
অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এবং সিটিজেনস ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এসএমআর অ্যান্ড মার্কেটিং বিজয় চন্দ্র দাসসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ চুক্তির আওতায় সিটিজেনস ব্যাংকের সঙ্গে সম্পৃক্ত কৃষি উদ্যোক্তারা বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের অধীনে স্বল্পসুদে ঋণ সুবিধা নিতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *