নন-ইউরিয়া সার আমদানি চলতি মাসেই দেশে আসছে সাত জাহাজ ডিএপি এমওপি টিএসপি
সেপ্টেম্বর ৫, ২০২৬
ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে বইয়ের বিকল্প নেই —শিক্ষামন্ত্রী
সেপ্টেম্বর ৫, ২০২৬
নন-ইউরিয়া সার আমদানি চলতি মাসেই দেশে আসছে সাত জাহাজ ডিএপি এমওপি টিএসপি
সেপ্টেম্বর ৫, ২০২৬
ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে বইয়ের বিকল্প নেই —শিক্ষামন্ত্রী
সেপ্টেম্বর ৫, ২০২৬

ইসলামী ব্যাংকের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

এর আগে ৩০ আগস্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি কেএম কামরুল কাদের এবং বিচারপতি মো. লুৎফর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপ-সংশ্লিষ্ট ২৪ কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ৩০ আগস্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি কেএম কামরুল কাদের এবং বিচারপতি মো. লুৎফর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। রিটকারীর পক্ষে আদালতে শুনানি করেন মোহাম্মদ শিশির মনির। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট মোহাম্মদ সাদ্দাম হোসেন।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির স্পন্সর শেয়ারহোল্ডার প্রতিষ্ঠান ইসলামিক ইকোনমিক রিসার্চ ব্যুরোর পক্ষ থেকে রিটটি দায়ের করা হয়।
রিটে অভিযোগ করা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ১৪ক ও ১৪খ ধারার বিধান লঙ্ঘন করে ২৪টি কোম্পানির মাধ্যমে ইসলামী ব্যাংকের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার কেন্দ্রীভূত করা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নিষ্ক্রিয়তা এবং আইন অনুযায়ী ওই শেয়ার বাজেয়াপ্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না—রুলে তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
আইন অনুযায়ী, কোনো ব্যক্তি, একই পরিবার বা একই গ্রুপের নিয়ন্ত্রণে একটি ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার থাকার সুযোগ নেই। রিটে দাবি করা হয়েছে, এ বিধান উপেক্ষা করে এস আলমসংশ্লিষ্ট ২৪টি কোম্পানি ইসলামী ব্যাংকের প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার হিসেবে মোট ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ধারণ করছে।
রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট জানতে চেয়েছেন, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী আইনসীমার অতিরিক্ত শেয়ার বাজেয়াপ্ত করতে বাংলাদেশ ব্যাংকের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *