ফাইন্যান্সিয়াল টাইমসের বিশ্লেষণ সরকারি ঋণ ও কেন্দ্রীয় ব্যাংকের চাহিদায় বেড়েই চলছে স্বর্ণের দাম
সেপ্টেম্বর ৫, ২০২৬
মুদ্রাস্ফীতি সামলাতে সুদহার বাড়িয়ে ৫ শতাংশ করল ফিলিপাইন
সেপ্টেম্বর ৫, ২০২৬
ফাইন্যান্সিয়াল টাইমসের বিশ্লেষণ সরকারি ঋণ ও কেন্দ্রীয় ব্যাংকের চাহিদায় বেড়েই চলছে স্বর্ণের দাম
সেপ্টেম্বর ৫, ২০২৬
মুদ্রাস্ফীতি সামলাতে সুদহার বাড়িয়ে ৫ শতাংশ করল ফিলিপাইন
সেপ্টেম্বর ৫, ২০২৬

একাদশ ও কারিগরিতে ভর্তির ফি বিকাশে

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় অনলাইনে একাদশ শ্রেণীতে ভর্তির প্রথম পর্যায়ের আবেদন শুরু হয়েছে ২ সেপ্টেম্বর, যা চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত।
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণী ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির আবেদন এবং রেজিস্ট্রেশন ফি বিকাশের মাধ্যমে পরিশোধ করা যাচ্ছে। পাশাপাশি রয়েছে ৫০ টাকা ছাড়ের কুপনও। বিকাশের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় অনলাইনে একাদশ শ্রেণীতে ভর্তির প্রথম পর্যায়ের আবেদন শুরু হয়েছে ২ সেপ্টেম্বর, যা চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। অন্যদিকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (বিটিইবি) অধীনে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় অনলাইনে ভর্তির প্রথম পর্যায়ের আবেদন শুরু হয়েছে গত ২৯ আগস্ট, যা চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত।
একাদশ শ্রেণীতে ভর্তির আবেদনে বিকাশ অ্যাপের ‘এডুকেশন ফি’ অপশন থেকে ‘একাদশ শ্রেণী ভর্তি’ নির্বাচন করে ফি পরিশোধ করা যাচ্ছে। এ ক্ষেত্রে বোর্ডের নাম, পাসের বছর, রোল নম্বর ও মোবাইল নম্বর দিয়ে ফি পরিশোধ করতে হবে। পেমেন্ট সম্পন্ন হওয়ার পর বিকাশ অ্যাপে ডিজিটাল রিসিট পাওয়া যাবে।
বিকাশ জানায়, আবেদন ফি পরিশোধের পর একাদশে ভর্তির আবেদন সম্পন্ন করতে হবে সংশ্লিষ্ট সরকারি ওয়েবসাইটে। প্রথম ধাপে নির্বাচিতরা একইভাবে বিকাশের মাধ্যমে ভর্তি নিশ্চিত করতে রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে পারবেন।
কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির আবেদনের ক্ষেত্রে বিকাশ অ্যাপের ‘এডুকেশন ফি’ অপশন থেকে ‘বিটিইবি’ নির্বাচন করতে হবে। এরপর পেমেন্ট কোড দিয়ে ফি পরিশোধ করতে হবে। সফলভাবে পেমেন্ট সম্পন্ন হলে ডিজিটাল রিসিট পাওয়া যাবে। পরে কারিগরি শিক্ষা বোর্ডের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *