
হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু
সেপ্টেম্বর ৪, ২০২৬
গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে বিকল্প পরিকল্পনা দিন, বিরোধীদলকে রিজভী
সেপ্টেম্বর ৪, ২০২৬বুধবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৫২ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো চারজন মারা গেছে। বুধবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৫২ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হলো ১১১ জনের। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ হাজার ৫৩২ জনে। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে খুলনা বিভাগে ২৪৭ জন। এরপর ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ২২৭ জন, চট্টগ্রামে ১৯৪, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৫, বরিশালে ১১৯, রাজশাহীতে ১০৯, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০১, ময়মনসিংহে ৮৭, রংপুরে ২৭ ও সিলেটে ছয়জন ভর্তি হয়েছে।


