
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসায় স্থগিতাদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের
সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধানমন্ত্রীকে সভাপতি করে জলবায়ু অর্থায়নে জাতীয় কমিটি
সেপ্টেম্বর ৩, ২০২৬গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হওয়া ১ হাজার ১১০ রোগীর মধ্যে ৭০৮ জন পুরুষ ও ৪০২ নারী। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ৪৮ জন।
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জনে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ১ হাজার ১১০ জন ডেঙ্গু রোগী।
গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনের তথ্যানুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৩৮ হাজার ২৮০ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৩৫ হাজার ৪৩৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২ হাজার ৭৪০ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হওয়া ১ হাজার ১১০ রোগীর মধ্যে ৭০৮ জন পুরুষ ও ৪০২ নারী। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ৪৮ জন।
বয়সভিত্তিক হিসেবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ২১-২৫ বছর বয়সী গ্রুপে। এ বয়সী ১৬৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরপর ২৬-৩০ বছর বয়সী ১৫৮ জন এবং ১৬-২০ বছর বয়সী ১৫৩ জন রোগী ভর্তি হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে ৩১-৩৫, ৩৬-৪০, ৪১-৪৫, ৪৬-৫০ এবং ৫১-৫৫ বছর বয়সী একজন করে রয়েছে।
চলতি বছরে ডেঙ্গুতে মারা যাওয়া ১০৭ জনের মধ্যে ৪৮ জন পুরুষ এবং ৫৯ জন নারী। বিভাগ ও সিটি করপোরেশনভিত্তিক হিসাবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৩৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। এরপর খুলনা বিভাগে ১৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৫ জন এবং ময়মনসিংহ বিভাগে ১২ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ১৭১ জন রোগী ভর্তি হয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৭৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৩৫ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৩৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।


