
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক
সেপ্টেম্বর ৩, ২০২৬
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসায় স্থগিতাদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের
সেপ্টেম্বর ৩, ২০২৬১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন খুচরা মূল্য ১ হাজার ৫৯৮ থেকে কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
সেপ্টেম্বরের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করেছে বাংলাদেশের এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন খুচরা মূল্য ১ হাজার ৫৯৮ থেকে কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গতকাল নতুন এ দাম ঘোষণা করে সংস্থাটি। এছাড়া সাড়ে পাঁচ কেজি সিলিন্ডারের দাম ৭২৭ টাকা, সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৬৫২, ১৫ কেজির দাম ১ হাজার ৯৮২, ১৬ কেজির দাম ২ হাজার ১১৪, ১৮ কেজির দাম ২ হাজার ৩৭৮, ২০ কেজির দাম ২ হাজার ৬৪২, ২২ কেজির দাম ২ হাজার ৯০৭, ২৫ কেজির দাম ৩ হাজার ৩০৩, ৩০ কেজির দাম ৩ হাজার ৯৬৪, ৩৩ কেজির দাম ৪ হাজার ৩৬০, ৩৫ কেজির দাম ৪ হাজার ৬২৪ ও ৪৫ কেজি সিলিন্ডারের দাম ৫ হাজার ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।


