নেপালে আকস্মিক বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ
সেপ্টেম্বর ৩, ২০২৬
মেসির সম্মানে ম্যাচের ১০ম মিনিটে থামবে খেলা, বাজবে করতালি
সেপ্টেম্বর ৩, ২০২৬
নেপালে আকস্মিক বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ
সেপ্টেম্বর ৩, ২০২৬
মেসির সম্মানে ম্যাচের ১০ম মিনিটে থামবে খেলা, বাজবে করতালি
সেপ্টেম্বর ৩, ২০২৬

সাত পুলিশ কর্মকর্তা চাকরি থেকে বরখাস্ত

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) সাবেক অতিরিক্ত উপ-কমিশনার মো. রাশেদুল ইসলাম ২০২৫ সালের ৯ মার্চ থেকে কর্মস্থলে অনুপস্থিত এবং পুলিশ স্টাফ কলেজের এএসপি মো. হাবিবুল্লাহ দালাল ২০২৫ সালের ২২ জানুয়ারি ছুটি নিয়ে কর্মস্থলে যোগ দেননি।
সরকারি দায়িত্ব পালনে অনিয়ম, দীর্ঘদিন কর্মস্থলে অনুমতি ছাড়া অনুপস্থিতি ও ঘুষ নিয়ে চাকরি দেয়ার প্রতিশ্রুতির অভিযোগে পুলিশের সাত কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ ও বরখাস্ত করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়।
জানা গেছে, ডিবির সাবেক যুগ্ম কমিশনার সঞ্চিত কুমার রায় ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর থেকে, ডিএমপির সাবেক উপকমিশনার মানস কুমার পোদ্দার ২০২৪ সালের ১৮ অক্টোবর থেকে, রংপুর জেলার সাবেক পুলিশ সুপার মো. শাহজাহান ২০২৫ সালের ৯ জানুয়ারি থেকে ও অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে সুপারনিউমারারি পদোন্নতিপ্রাপ্ত) হাফিজ আল ফারুক ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত। এ কারণে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এছাড়া নেত্রকোনা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রোকনুজ্জামান একজনকে এসআই পদে চাকরি দেওয়ার শর্তে ১৭ লাখ টাকা দাবি করেন। তিনি নিজ অ্যাকাউন্টে প্রায় সাড়ে ৫ লাখ টাকা নেন। কিন্তু ওই ব্যক্তির চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলেও দেননি। পরে ভুক্তভোগী অভিযোগ করলে তদন্তে অপরাধ প্রমাণিত হওয়ায় মোহাম্মদ রোকনুজ্জামানকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
এছাড়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) সাবেক অতিরিক্ত উপ-কমিশনার মো. রাশেদুল ইসলাম ২০২৫ সালের ৯ মার্চ থেকে কর্মস্থলে অনুপস্থিত এবং পুলিশ স্টাফ কলেজের এএসপি মো. হাবিবুল্লাহ দালাল ২০২৫ সালের ২২ জানুয়ারি ছুটি নিয়ে কর্মস্থলে যোগ দেননি। নির্ধারিত সময়ে কাজে যোগদান না করা এ দুজনকেও বরখাস্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *