ট্রাস্ট ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বিভিন্ন ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি
সেপ্টেম্বর ৩, ২০২৬
নতুন জাহাজ কিনল এমজিআই, বহর বেড়ে দাঁড়াল ২৮টিতে
সেপ্টেম্বর ৩, ২০২৬
ট্রাস্ট ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বিভিন্ন ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি
সেপ্টেম্বর ৩, ২০২৬
নতুন জাহাজ কিনল এমজিআই, বহর বেড়ে দাঁড়াল ২৮টিতে
সেপ্টেম্বর ৩, ২০২৬

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বিভিন্ন ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের পক্ষে কৃষি ঋণ বিভাগ-২-এর পরিচালক একেএম সাইদুজ্জামান এবং স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (এমডি, চলতি দায়িত্ব) মো. ছিদ্দিকুর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন।
দেশের উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে অংশ নিয়েছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের পক্ষে কৃষি ঋণ বিভাগ-২-এর পরিচালক একেএম সাইদুজ্জামান এবং স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (এমডি, চলতি দায়িত্ব) মো. ছিদ্দিকুর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ, নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এবং স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এবং এসএমই, এগ্রি ও রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ আমজাদ হোসেন ফকির উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক কৃষি উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, বিপণন, কৃষিভিত্তিক শিল্প, রফতানিমুখী কার্যক্রমসহ কৃষিপণ্য সরবরাহ শৃঙ্খলের বিভিন্ন খাতে অর্থায়ন করবে। উত্তরাঞ্চলে কৃষি উৎপাদন, গ্রামীণ কর্মসংস্থান ও আয় বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করাই এ উদ্যোগের লক্ষ্য বলে জানিয়েছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *