অনেক ছাড় দিয়েও খেলাপি ঋণ কমাতে পারছে না কেন্দ্রীয় ব্যাংক
সেপ্টেম্বর ৩, ২০২৬
ট্রাস্ট ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বিভিন্ন ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি
সেপ্টেম্বর ৩, ২০২৬
অনেক ছাড় দিয়েও খেলাপি ঋণ কমাতে পারছে না কেন্দ্রীয় ব্যাংক
সেপ্টেম্বর ৩, ২০২৬
ট্রাস্ট ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বিভিন্ন ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি
সেপ্টেম্বর ৩, ২০২৬

পূবালী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বিভিন্ন ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি

পূবালী ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সিএমএসএমই ডিভিশনের প্রধান ও মহাব্যবস্থাপক চৌধুরী আব্দুল ওয়াহেদ। এ সময় বাংলাদেশ ব্যাংক ও পূবালী ব্যাংকের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড জোরদার ও বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের গঠিত ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হয়েছে পূবালী ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংকটি। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২-এর পরিচালক একেএম সাইদুজ্জামান। পূবালী ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সিএমএসএমই ডিভিশনের প্রধান ও মহাব্যবস্থাপক চৌধুরী আব্দুল ওয়াহেদ। এ সময় বাংলাদেশ ব্যাংক ও পূবালী ব্যাংকের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *