
হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫ টাকা
আগস্ট ৩১, ২০২৬
জামায়াত পুলিশি পাহারায় সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে : রাশেদ খাঁন
আগস্ট ৩১, ২০২৬পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসির উদ্যোক্তা পূর্ব ঘোষণা অনুসারে শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের উদ্যোক্তা মুশফিক মামুন রিজভী এ বছরের ২৪ জুন তার কাছে থাকা কোম্পানিটির ২ লাখ ৫০ হাজার ৪৫১টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছিলেন। সম্প্রতি তিনি ঘোষিত এ শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন।
২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশ জেনারেল ইন্স্যুরেন্সের মোট শেয়ার সংখ্যা ৪ কোটি। এর মধ্যে ৪৮ দশমিক ৯৮ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে।
ব্যাংক-বহির্ভূত আর্থিক কোম্পানি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসির করপোরেট উদ্যোক্তা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি গত ১৮ আগস্ট কোম্পানিটির ৫ লাখ ৬৩ হাজার ৫৬২টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছিল। ঘোষিত এ শেয়ার এরই মধ্যে বিক্রি সম্পন্ন করেছে ব্যাংকটি।


