বন্ডের ইল্ড বৃদ্ধির প্রভাব জি৭ ভুক্ত দেশের ঋণ বাবদ বাড়তি ব্যয় ১৬০০ কোটি ডলার
আগস্ট ৩১, ২০২৬
উত্তর সাইপ্রাসের কাছে ফেরিডুবিতে ৭ জনের মৃত্যু, নিখোঁজ ২৩
আগস্ট ৩১, ২০২৬
বন্ডের ইল্ড বৃদ্ধির প্রভাব জি৭ ভুক্ত দেশের ঋণ বাবদ বাড়তি ব্যয় ১৬০০ কোটি ডলার
আগস্ট ৩১, ২০২৬
উত্তর সাইপ্রাসের কাছে ফেরিডুবিতে ৭ জনের মৃত্যু, নিখোঁজ ২৩
আগস্ট ৩১, ২০২৬

বন্যা-দুর্যোগে বাড়ছে বিশ্ব অর্থনীতিতে ক্ষতির বোঝা

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা বাড়ছে। এর সঙ্গে বাড়ছে প্রাণহানি ও মানবিক সংকট। একই সঙ্গে বাড়ছে অর্থনৈতিক ক্ষতির পরিমাণও।
নেপাল ও তিব্বতে সাম্প্রতিক ভয়াবহ বন্যা এ ঝুঁকিকে ফের সামনে এনেছে। বন্যা, ভূমিকম্প, দাবানল, টাইফুন ও ঝড়ের মতো দুর্যোগ বিশ্বের বিভিন্ন অঞ্চলে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতি তৈরি করছে।
চলতি বছর এখন পর্যন্ত ৪৮টি প্রাকৃতিক দুর্যোগের তথ্য পাওয়া গেছে। এসব দুর্যোগের মধ্যে রয়েছে বন্যা, ভূমিকম্প, দাবানল, টাইফুন ও ঝড়। দুর্যোগের কারণে অর্থনৈতিক ক্ষতির হিসাব নির্ভর করে কী ধরনের ক্ষতি বিবেচনায় নেয়া হচ্ছে তার ওপর। তবে বিভিন্ন সংস্থার হিসাবেই ক্ষতির চিত্র বেশ বড়।
যুক্তরাজ্যের দাতব্য সংস্থা ক্রিশ্চিয়ান এইডের প্রতিবেদনে বলা হয়, গত বছর প্রাকৃতিক দুর্যোগে বিশ্বের অর্থনৈতিক ক্ষতি হয়েছে প্রায় ১২০ বিলিয়ন বা ১২ হাজার কোটি ডলার। বীমা কোম্পানি এওনের তথ্যের ভিত্তিতে এ হিসাব করা হয়েছে। এটি এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল বছর হিসেবে বিবেচিত।
গত বছরের ক্ষতির বড় অংশ এসেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল থেকে। জানুয়ারিতে পালিসেডস ও ইটন এলাকায় ভয়াবহ দাবানলে অর্থনৈতিক ক্ষতি হয়েছে ৬ হাজার কোটি বিলিয়ন ডলারের বেশি। এরপর বড় ধরনের ক্ষতি করেছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলংকা, থাইল্যান্ড ও ভিয়েতনামে আঘাত হানা ঘূর্ণিঝড়। এসব ঘূর্ণিঝড়ে ক্ষতি হয়েছে প্রায় ২ হাজার ৫০০ কোটি ডলার।
জলবায়ু পরিবর্তনের কারণে এসব ঘূর্ণিঝড় আরো শক্তিশালী হয়েছে বলে গবেষণায় উঠে এসেছে। ঘূর্ণিঝড়গুলো তৈরি হয়েছিল উত্তর ভারত মহাসাগরে। ওই সময় অঞ্চলটির সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ১৯৯১ থেকে ২০২০ সালের ঐতিহাসিক গড়ের চেয়ে দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।
জলবায়ু গবেষক সারাহ কিউ বলেন, ‘ভারি মৌসুমি বৃষ্টি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব একসঙ্গে মিলে পরিস্থিতিকে আরো বিপজ্জনক করে তুলছে। এ অঞ্চলে বর্ষার বৃষ্টি স্বাভাবিক ঘটনা। তবে অস্বাভাবিক বিষয় হলো ঝড়ের তীব্রতা বাড়ছে। একই সঙ্গে এসব দুর্যোগে লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে ও শত শত মানুষের প্রাণহানি ঘটছে।’
প্রতিবেদন অনুযায়ী, ২০১১ সালে জাপানের তোহোকু অঞ্চলে ভূমিকম্প ও সুনামিতে ক্ষতি হয়েছিল প্রায় ৩২ হাজার কোটি ডলার। অন্যদিকে ২০০৫ সালে যুক্তরাষ্ট্রে আঘাত হানা হারিকেন ক্যাটরিনা ছিল সবচেয়ে ব্যয়বহুল ঘূর্ণিঝড়গুলোর একটি। এতে ক্ষতির পরিমাণ ২০ হাজার কোটি ডলারের বেশি বলে বিভিন্ন হিসাবে উঠে এসেছে।
প্যারিসভিত্তিক ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স ও বেলজিয়ামের অর্থনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান অক্সেরার ২০২৪ সালের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৪ থেকে ২০২৩—এক দশকে চরম আবহাওয়ার ঘটনাগুলো বিশ্ব অর্থনীতিতে প্রায় ২ ট্রিলিয়ন ডলারের ক্ষতি করেছে। এ সময়ে প্রায় ৪ হাজার দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৬০ কোটি মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *