অবকাঠামো সংকটের মধ্যেই বাড়ছে পুলিশের জনবল
আগস্ট ৩১, ২০২৬
দেশের ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস
আগস্ট ৩১, ২০২৬
অবকাঠামো সংকটের মধ্যেই বাড়ছে পুলিশের জনবল
আগস্ট ৩১, ২০২৬
দেশের ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস
আগস্ট ৩১, ২০২৬

ছিনতাইকালে শিক্ষকের মৃত্যুর ঘটনায় গ্রেফতার ২

জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীদের হেঁচকা টানে অটোরিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত হওয়ার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে রÅাব। গতকাল সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় রÅাব-২।
সংবাদ সম্মেলনে পনি গাজীকে ছিনতাইয়ের ঘটনার মূল সন্দেহভাজন ছিনতাইকারী হিসেবে চিহ্নিত করার তথ্য দেন রÅাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান। গ্রেফতার অন্য ব্যক্তি সেড্রিক, যিনি পনি গাজীর সহযোগী বলে দাবি করে রÅাব।
রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় রÅাব-২ ব্যাটালিয়নের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে প্রাথমিক তদন্তের ভিত্তিতে তাদের গ্রেফতারের তথ্য তুলে ধরা হয়।
শনিবার ভোরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ছিনতাইকারীদের কবলে পড়ে নিহত হন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রনজিলা পারভীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *