মুখোশধারী অনেকে ফ্যাসিস্ট পুনর্বাসনের চেষ্টায় আছেন: আইনমন্ত্রী
আগস্ট ২৭, ২০২৬
যুক্তরাষ্ট্র থেকে চাল আমদানিতে শীর্ষ দশে বাংলাদেশ
আগস্ট ২৭, ২০২৬
মুখোশধারী অনেকে ফ্যাসিস্ট পুনর্বাসনের চেষ্টায় আছেন: আইনমন্ত্রী
আগস্ট ২৭, ২০২৬
যুক্তরাষ্ট্র থেকে চাল আমদানিতে শীর্ষ দশে বাংলাদেশ
আগস্ট ২৭, ২০২৬

বিমানে হঠাৎ অসুস্থ নারী যাত্রী, জরুরি অবতরণের পর মৃত ঘোষণা

সৌদি আরবের জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মাঝ আকাশে এক নারী যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
পরিস্থিতি বেগতিক দেখে ওমানের মাসকট আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি জরুরি অবতরণ করা হলেও শেষ রক্ষা হয়নি। স্থানীয় চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে ওই নারী যাত্রীকে মৃত ঘোষণা করেন। গতকাল শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটটি জেদ্দা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার পর মাঝ আকাশে ছানোয়ারা বেগম (৫৫) নামের এক যাত্রী মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে উড্ডয়নরত ফ্লাইটটিকে দ্রুত নিকটবর্তী ওমানের মাসকট বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।
অবতরণের পর পরই দ্রুত বিমানবন্দর চিকিৎসকদের ডেকে আনা হলে তারা পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে ঠিক কী কারণে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বা তার মৃত্যুর মূল কারণ কী ছিল, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি।
শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত নারী যাত্রীর মরদেহ ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহায়তায় স্বজনদের কাছে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে মাসকট বিমানবন্দরে জরুরি অবতরণের পর সেখানে যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে বিজি-১৩৬ ফ্লাইটটি নির্ধারিত গন্তব্য চট্টগ্রামের হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে পুনরায় রওনা হয়।
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল বলেন, ‘ফ্লাইটটি ওড়ার পর ছানোয়ারা বেগম অসুস্থ হয়ে পড়েন। এ সময় ফ্লাইটটি ডাইভার্ট হয়ে মাস্কাটে অবতরণ করে এবং তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত যাত্রীর মরদেহ দূতাবাসের মাধ্যমে বাংলাদেশে পাঠানো হবে জানিয়ে তিনি বলেন, ‘ফ্লাইটটি মাস্কাট থেকে ফের দেশের উদ্দেশে রওনা হয়ে দুপুরের পর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই নারী যাত্রীর মৃত্যুর বিস্তারিত কারণ এখনো জানা যায়নি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *