ইরানকে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে সৌদি আরব-তুরস্ক-পাকিস্তানের আমন্ত্রণ
আগস্ট ২৫, ২০২৬
আমদানি বাড়ায় দাম কমছে জিরার ঊর্ধ্বমুখী এলাচ
আগস্ট ২৫, ২০২৬
ইরানকে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে সৌদি আরব-তুরস্ক-পাকিস্তানের আমন্ত্রণ
আগস্ট ২৫, ২০২৬
আমদানি বাড়ায় দাম কমছে জিরার ঊর্ধ্বমুখী এলাচ
আগস্ট ২৫, ২০২৬

হামের উপসর্গে আরো ৫ মৃত্যু মোট প্রাণহানি ৯৩৮

 

দেশে হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৩৮।

এর মধ্যে নিশ্চিত হামে ৯৯ জন ও হামের উপসর্গ নিয়ে ৮৩৯ জনের প্রাণহানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে তিনজন এবং সিলেট ও চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছে। একই সময়ে ৮৩ জনের হাম শনাক্ত হয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় হামের উপসর্গ পাওয়া গেছে এক হাজার ১৪৯ জনের শরীরে।

এ সময়ে ১ হাজার ৫৫ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। আর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯৪৬ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫০ হাজার ৬৫২ জনে। এ সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৪৮৭ জন। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৩১ হাজার ৬৬৪ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ২৬ হাজার ৯২১ জন।

এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৭২ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৪১ জন। এছাড়া রাজশাহীতে ৯২ জন, চট্টগ্রামে ৬৪, বরিশালে ৪৯, ময়মনসিংহে ৭৪, খুলনায় ৩৩ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *