মেয়েদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ে প্রধানমন্ত্রীর নির্দেশ
আগস্ট ২৫, ২০২৬
আটক
আগস্ট ২৫, ২০২৬
মেয়েদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ে প্রধানমন্ত্রীর নির্দেশ
আগস্ট ২৫, ২০২৬
আটক
আগস্ট ২৫, ২০২৬

উত্তাল বঙ্গোপসাগরে ট্রলারডুবি, বরগুনার ১৪ জেলে নিখোঁজ

 

খোঁজ নিয়ে জানা গেছে. তিন দিন আগে পাথরঘাটা থেকে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে যায় এফবি বরকত। সোমবার সাগরে বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের তোড়ে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়

বৈরী আবহাওয়ার কবলে পড়ে উত্তাল বঙ্গোপসাগরে বরগুনার পাথরঘাটার ‘এফবি বরকত’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে ট্রলারে থাকা ১৪ জেলে নিখোঁজ রয়েছেন।

ধারণা করা হচ্ছে, গতকাল বিকালে গভীর সমুদ্রে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জেলেদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে ট্রলার মালিক সমিতি।

খোঁজ নিয়ে জানা গেছে. তিন দিন আগে পাথরঘাটা থেকে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে যায় এফবি বরকত। সোমবার সাগরে বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের তোড়ে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।

পরে কাছাকাছি থাকা পাথরঘাটার একটি মাছ ধরার ট্রলারের জেলেরা সাগরে ট্রলারটি ভাসতে দেখে বিষয়টি মালিক পক্ষকে জানান। তবে ট্রলারে থাকা জেলেদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

ডুবে যাওয়া ট্রলারটির মালিক পাথরঘাটার আশরাফ কোম্পানির। নিখোঁজ ১৪ জেলের বাড়ি পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।

বরগুনা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, এফবি বরকত ডুবে যাওয়ার খবর অপর একটি ট্রলারের জেলেদের মাধ্যমে পেয়েছেন। খবর পাওয়ার পর নিখোঁজ জেলেদের উদ্ধারে ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে বঙ্গোপসাগরে একটি ট্রলার পাঠানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *