অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত
আগস্ট ২৪, ২০২৬
জনকল্যাণে মনোনিবেশ করলেই সরকার সফল হয়: রিজভী
আগস্ট ২৪, ২০২৬
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত
আগস্ট ২৪, ২০২৬
জনকল্যাণে মনোনিবেশ করলেই সরকার সফল হয়: রিজভী
আগস্ট ২৪, ২০২৬

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন।

তিনি গতকাল বেলা ১১টায় বঙ্গভবনে পৌঁছলে প্রধান ফটক ২-এ বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায়।

পরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত চৌকস দল রাষ্ট্রপতিকে ক্রেডেনশিয়াল মাঠে গার্ড অব অনার প্রদান করে।

গার্ড অব অনার প্রদান শেষে বঙ্গভবনের অক্টাগনালে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এএসএম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব এজেএম সালাহউদ্দিন নাগরী, প্রেস সচিব মো. সরওয়ার আলম, পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানান।

বঙ্গভবনে অফিস শুরুর প্রথম দিনে রাষ্ট্রপতি তার অফিস কক্ষে অবস্থান করে দাপ্তরিক নথিপত্রে স্বাক্ষর করেন। এরপর তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

গত ২০ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। ২১ আগস্ট তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। এর আগে তিনি বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *