অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
আগস্ট ২৪, ২০২৬
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত
আগস্ট ২৪, ২০২৬
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
আগস্ট ২৪, ২০২৬
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত
আগস্ট ২৪, ২০২৬

কূটনৈতিক এলাকায় সবসময়ই সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকে: ডিএমপি

ঢাকার বারিধারা-গুলশান কূটনৈতিক এলাকা ২৪ ঘণ্টাই সর্বোচ্চ নিরাপত্তার চাদরে ঢাকা থাকে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপপুলিশ কমিশনার (এডিসি) আবু খায়ের।

গতকাল তিনি বলেন, ‘এখানে নতুন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে—বিষয়টি এমন নয়, বরং এ এলাকায় সবসময়ই সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকে।’

চীন ও রাশিয়ার দূতাবাসে হুমকি দিয়ে ই-মেইল পাঠানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘চীন ও রাশিয়া দূতাবাসকে ই-মেইলে হুমকি দেয়া হয়েছে। কূটনৈতিক নিয়ম অনুযায়ী দূতাবাসগুলো বিষয়টি প্রথমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করে। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশ সদর দপ্তর ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটকে বিষয়টি জানানো হলে তাৎক্ষণিকভাবে কূটনৈতিক পাড়ায় নজরদারি ও মনিটরিং বাড়ানো হয়।’

এডিসি আবু খায়ের বলেন, ‘ই-মেইলের মাধ্যমে দূতাবাসগুলোতে হুমকির মতো কোনো বিষয় থাকলেও তা ঊর্ধ্বতন কর্মকর্তারা দেখছেন। এখানে বিভিন্ন দেশের দূতাবাসসহ প্রায় ৫০টি বিদেশী কূটনৈতিক স্থাপনা রয়েছে। সব স্থাপনাকেই আমরা সার্বক্ষণিক শতভাগ নিরাপত্তাবলয়ের মধ্যে রেখেছি।’

হুমকির উৎস সম্পর্কে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে এখনো থানায় লিখিত কোনো অভিযোগ বা সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। তবে প্রাথমিক ধারণা করা হচ্ছে এটি কোনো ভুয়া ই-মেইল বা স্ক্যাম হতে পারে।’ লিখিত অভিযোগ পাওয়া না গেলেও কোনো ধরনের ঝুঁকি না নিয়ে কূটনৈতিক এলাকার সুরক্ষায় প্রচলিত নিরাপত্তা ব্যবস্থাকে আরো কঠোর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *