
একদিনে ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হাসপাতালে ভর্তি ৮৩৯ রোগী
আগস্ট ২৪, ২০২৬
বাংলাদেশ ব্যাংকের তথ্য বাংলা কিউআরে সাপ্তাহিক লেনদেন ৭৭২ কোটি টাকা ছাড়াল
আগস্ট ২৪, ২০২৬দেশের পুঁজিবাজারে গতকাল সূচকে নিম্নমুখিতা দেখা গেছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ১ শতাংশের বেশি পয়েন্ট হারিয়েছে।
এদিন এক্সচেঞ্জটির অন্যান্য সূচকও পয়েন্ট হারিয়েছে। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জেও (সিএসই) এদিন সূচক ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল ডিএসইএক্স সূচক ৬৪ পয়েন্ট কমে ৫ হাজার ৭২২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৭৮৬ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ১৭ পয়েন্ট কমে ২ হাজার ১৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ১৬২ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন ১৬ পয়েন্ট কমে ১ হাজার ১৪০ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ১৫৬ পয়েন্ট। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ইসলামী ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, এলএইচবি ও সিটি ব্যাংকের শেয়ার।
ডিএসইতে গতকাল ৭১১ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৬৭২ কোটি টাকা। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৮৬টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ৩২টির, কমেছে ৩২৪টির ও দর অপরিবর্তিত ছিল ৩০টির।
খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ২৩ দশমিক ৩ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বস্ত্র খাত। ১৩ দশমিক ৮ শতাংশ দখলে নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে সাধারণ বীমা খাত। ওষুধ ও রসায়ন খাত ১১ দশমিক ৯ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার তৃতীয় অবস্থানে ছিল। ১০ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার চতুর্থ স্থানে ছিল প্রকৌশল খাত। আর পঞ্চম অবস্থানে থাকা ব্যাংক খাতের দখলে ছিল লেনদেনের ৭ দশমিক ৯ শতাংশ।
গতকাল সিরামিক খাত ব্যতীত সব খাতের শেয়ারেই নেতিবাচক রিটার্ন এসেছে। আর্থিক প্রতিষ্ঠান খাতে ২ দশমিক ৫ শতাংশ, সাধারণ বীমা ২ দশমিক ১, জীবন বীমা ১ দশমিক ৯, বস্ত্র ১ দশমিক ৭ ও কাগজ খাতে ১ দশমিক ৬ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে। অন্যদিকে সিরামিক খাতের শেয়ারে এদিন দশমিক ৮ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে।
সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ৩৫ পয়েন্ট কমে ৯ হাজার ৩৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই এদিন ৬২ পয়েন্ট কমে ১৫ হাজার ৪৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২১৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৮টির, কমেছে ১৪৯টির ও দর অপরিবর্তিত ছিল ২১টির। গতকাল সিএসইতে ৬ কোটি ৪৬ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১৯ কোটি টাকা।


