দুই কোটি শিশুর ভঙ্গুর ও দুর্বল প্রাথমিক শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে
আগস্ট ২৪, ২০২৬
রাজধানীতে গ্রেফতার ৪৭০
আগস্ট ২৪, ২০২৬
দুই কোটি শিশুর ভঙ্গুর ও দুর্বল প্রাথমিক শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে
আগস্ট ২৪, ২০২৬
রাজধানীতে গ্রেফতার ৪৭০
আগস্ট ২৪, ২০২৬

হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু মোট প্রাণহানি ৯৩৩

দেশে হামের উপসর্গ নিয়ে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৩৩।

এর মধ্যে নিশ্চিত হামে ৯৯ জন ও হামের উপসর্গ নিয়ে ৮৩৪ জনের প্রাণহানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুজন ও সিলেট বিভাগে একজন মারা গেছে। একই সময়ে ১৩১ জনের হাম শনাক্ত হয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরো জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৫০৩ জনে। এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৪০৪ জন। এছাড়া এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ লাখ ৩০ হাজার ৬০৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ২৫ হাজার ৭৭৫ জন।

হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত সবচেয়ে বেশি ৩৬৯ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৪০ জন। এছাড়া রাজশাহীতে ৯২, ময়মনসিংহে ৭৪, চট্টগ্রামে ৬৩, বরিশালে ৪৯, খুলনায় ৩৩ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *