জাবিতে ছাত্রী হলে সান্ধ্য আইন প্রত্যাহারের দাবি
আগস্ট ২২, ২০২৬
অর্থবছরের প্রথম মাস জুলাই ৫৬ হাজার কোটি টাকার ঋণ নিয়ে সাড়ে ৪৮ হাজার কোটি পরিশোধ করেছে সরকার
আগস্ট ২৩, ২০২৬
জাবিতে ছাত্রী হলে সান্ধ্য আইন প্রত্যাহারের দাবি
আগস্ট ২২, ২০২৬
অর্থবছরের প্রথম মাস জুলাই ৫৬ হাজার কোটি টাকার ঋণ নিয়ে সাড়ে ৪৮ হাজার কোটি পরিশোধ করেছে সরকার
আগস্ট ২৩, ২০২৬

হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯২৮

দেশে হামের উপসর্গ নিয়ে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯২৮।

এর মধ্যে নিশ্চিত হামে ৯৯ জন ও হামের উপসর্গ নিয়ে ৮২৯ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা, সিলেট ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে। একই সময়ে ৬৪ জনের হাম শনাক্ত হয়েছে। নতুন করে উপসর্গ দেখা দিয়েছে ৮৭৬ জনের শরীরে। এছাড়া ২৪ ঘণ্টায় ৭৯৯ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৭৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৫৯১, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ২০৮। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ২৮ হাজার ৮২৫ রোগী। আর ১ লাখ ২৪ হাজার ৫৫৮ জন ছাড়পত্র পেয়ে এরই মধ্যে বাড়ি ফিরেছে।

হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত সবচেয়ে বেশি ৩৬৬ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৩৮ জন। এছাড়া রাজশাহীতে ৯২, ময়মনসিংহে ৭৪, চট্টগ্রামে ৬৩, বরিশালে ৪৯, খুলনায় ৩৩ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *