রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল কি ভোট দেবেন?
আগস্ট ২০, ২০২৬
জুনায়েদ বাবুনগরীর মতো আলেমের আজ বড়ই প্রয়োজন ফেসবুক পোস্টে: জামায়াত আমির
আগস্ট ২০, ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল কি ভোট দেবেন?
আগস্ট ২০, ২০২৬
জুনায়েদ বাবুনগরীর মতো আলেমের আজ বড়ই প্রয়োজন ফেসবুক পোস্টে: জামায়াত আমির
আগস্ট ২০, ২০২৬

মির্জা ফখরুলের বিদায়ী পোস্ট, কমেন্টে সারজিস লিখলেন দল-মত নির্বিশেষে আপনি মানুষের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব

বাংলাদেশের রাজনীতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বজন শ্রদ্ধেয়, সজ্জন একজন রাজনীতিবিদ। দল-মত নির্বিশেষে আপনি মানুষের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার (১৯ আগস্ট) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মির্জা ফখরুল এ পোস্ট দেন। সারজিস সেখানে এ মন্তব্য করেন।

সম্মানিত মহাসচিব,

বাংলাদেশের রাজনীতিতে আপনি সর্বজন শ্রদ্ধেয়, সজ্জন একজন রাজনীতিবিদ। দল-মত নির্বিশেষে আপনি মানুষের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব।

ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ লড়াইয়ে আপনার সংগ্রাম, ত্যাগ আমাদের অনুপ্রাণিত করেছে, দৃষ্টান্ত স্থাপন করেছে।

মহান সৃষ্টিকর্তা আপনাকে সম্মানিত করেছেন। আপনার এই নতুন পথচলা ভালোর জন্য হোক, ইনসাফ প্রতিষ্ঠার জন্য হোক, বাংলাদেশের মর্যাদা প্রতিষ্ঠা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য হোক।

আপনার জন্য অনেক দুআ ও শুভকামনা।

প্রসঙ্গত, এর আগে বুধবার (১৯ আগস্ট) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্ট দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে মির্জা ফখরুল লেখিছেন-

প্রিয় নেতৃবৃন্দ,

‘আজ আপনাদের থেকে সর্বশেষ বিদায় নেওয়ার সময় এসেছে। আজকে শেষবারের মতো ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ’ বলে বিদায় নিচ্ছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *