ক্ষুদ্র ও কুটির শিল্পে কর্মসংস্থান পিকেএসএফকে ৫ হাজার কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
আগস্ট ২০, ২০২৬
একনেকে অনুমোদন ক্ষতিগ্রস্ত ৫ হাজার ২২৩ কিলোমিটার সড়ক মেরামতে পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ
আগস্ট ২০, ২০২৬
ক্ষুদ্র ও কুটির শিল্পে কর্মসংস্থান পিকেএসএফকে ৫ হাজার কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
আগস্ট ২০, ২০২৬
একনেকে অনুমোদন ক্ষতিগ্রস্ত ৫ হাজার ২২৩ কিলোমিটার সড়ক মেরামতে পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ
আগস্ট ২০, ২০২৬

স্বামীর মৃত্যু প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় একাধিক মামলার আসামি হয়ে মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দী আছেন দীপু মনি

স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে প্যারোলে মুক্তি পেয়েছেন বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সর্বশেষ শাসনামলের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মেয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ভোর ৬টার দিকে মুন্সিগঞ্জ জেলা কারাগার হতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেয়া হয় তাকে।

ভোরে পুলিশের নিরাপত্তায় প্রিজন ভ্যানে জেল থেকে বের হন দীপু মনি। এর পর রওনা হন রাজধানী ঢাকার কলাবাগানের উদ্দেশ্যে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত মুক্ত থাকবেন তিনি। তবে তার সঙ্গে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর বলয়।

এর আগে গতকাল দুপুরে দীপু মনির সঙ্গে দেখা করেন মেয়ে তানী দীপাবলি। পরে মুন্সিগঞ্জ জেলা প্রশাসনে ৪ দিনের জন্য প্যারোলে মুক্তির আবেদন করলে ১২ ঘণ্টার জন্য আবেদন মঞ্জুর করা হয়।

দীপু মনি পক্ষের আইনজীবী গাজী ফয়সাল জানিয়েছেন, মুক্তির পর রাজধানী ঢাকার কলাবাগানে দীপু মনি যাবেন, সেখানে তার স্বামীর মরদেহ থাকবে। এ বাড়িতেই দীপু মনির সঙ্গে মরহুম তৌফিক নেওয়াজের প্রথম দেখা হয়েছিল। পরবর্তীতে গুলশান আজাদ মসজিদে জানাজা ও বনানী কবরস্থানে দাফনের প্রস্তুতি রয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় একাধিক মামলার আসামি হয়ে মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দী আছেন দীপু মনি।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার মাধ্যমে আওয়ামীলীগ সরকার পতন ঘটে। এর কয়েক দিন পর ১৯ আগস্ট বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গ্রেফতার হন দীপু মনি। দীর্ঘদিন ধরে তিনি মুন্সিগঞ্জ কারাগারে রয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *