জুলাইয়ে সিঙ্গাপুরের রফতানি বেড়েছে ২৪.২ শতাংশ
আগস্ট ১৯, ২০২৬
মার্জিন বিধিমালা সংশোধন মূলধনের চার গুণ পর্যন্ত ঋণ দিতে পারবে অর্থায়নকারী প্রতিষ্ঠান
আগস্ট ১৯, ২০২৬
জুলাইয়ে সিঙ্গাপুরের রফতানি বেড়েছে ২৪.২ শতাংশ
আগস্ট ১৯, ২০২৬
মার্জিন বিধিমালা সংশোধন মূলধনের চার গুণ পর্যন্ত ঋণ দিতে পারবে অর্থায়নকারী প্রতিষ্ঠান
আগস্ট ১৯, ২০২৬

বিশ্বজুড়ে প্রায় ১০ লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে স্টেলান্টিস

 

পেছনের ক্যামেরার ত্রুটির কারণে বিশ্বজুড়ে প্রায় ১০ লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে স্টেলান্টিস।

বহুজাতিক অটোমোবাইল প্রস্তুতকারক কোম্পানিটি জানায়, গাড়ির রেডিও সফটওয়্যারের ব্যাঘাতের কারণে পেছনের ক্যামেরায় ঠিকমতো ছবি দেখা নাও যেতে পারে। এতে গাড়ি পেছনে নেয়ার সময় চালকের জন্য ঝুঁকি তৈরি হতে পারে। খবর ফক্স নিউজ।

পেছনের ক্যামেরায় ত্রুটি

স্টেলান্টিস জানায়, এ রিকল বা প্রত্যাহারের আওতায় পড়ছে ৯ লাখ ৫৫ হাজার গাড়ি। এর মধ্যে যুক্তরাষ্ট্রে রয়েছে ৮ লাখ ৪৮ হাজারের বেশি গাড়ি। ক্রিসলার, জিপ, ডজ ও র‌্যাম ব্র্যান্ডের বিভিন্ন মডেলের গাড়ি এ তালিকায় রয়েছে।

ফিরিয়ে নেয়া গাড়িগুলোর মধ্যে রয়েছে ২০২৬ ও ২০২৭ মডেল ইয়ারের বিভিন্ন ক্রিসলার প্যাসিফিকা, প্যাসিফিকা প্লাগ-ইন হাইব্রিড ও ভয়েজার। রয়েছে ডজ চার্জার, জিপ চেরোকি, কম্পাস, গ্ল্যাডিয়েটর, গ্র্যান্ড চেরোকি, গ্র্যান্ড ওয়াগনিয়ার ও র‌্যাংলার। এছাড়া র‌্যাম ১৫০০, ২৫০০ ও প্রোমাস্টার মডেলও রয়েছে।

উত্তর আমেরিকার বাইরে কানাডা, মেক্সিকো ও অন্যান্য বাজারেও গাড়ি ফিরিয়ে নেয়া হচ্ছে। এসব বাজারে মোট প্রায় ১ লাখ ৭ হাজার গাড়ি রয়েছে। এর মধ্যে কানাডায় প্রায় ৮৩ হাজার ও মেক্সিকোয় রয়েছে ৮ হাজার গাড়ি। উত্তর আমেরিকার বাইরের অন্যান্য বাজারে প্রত্যাহারের আওতায় পড়ছে আরো প্রায় ১৬ হাজার গাড়ি।

স্টেলান্টিস বলছে, পেছনের ক্যামেরার ছবি প্রদর্শিত না হলে গাড়ি চালানোর সময় চালকদের পেছনের ও দুই পাশের আয়না ব্যবহার করতে হবে। বিশেষ করে, গাড়ি পেছনে নেয়ার সময় এ সতর্কতা মেনে চলতে বলা হয়েছে।

তবে এখন পর্যন্ত এ ত্রুটির কারণে কোনো দুর্ঘটনা বা আহত হওয়ার ঘটনা সম্পর্কে তারা অবগত নয় বলে জানিয়েছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি।

সমস্যা সমাধানে গাড়ির মালিকদের জন্য সফটওয়্যার আপডেট দেয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এটি গাড়ির রেডিও সফটওয়্যারের জন্য ‘ওভার দ্য এয়ার’ বা দূর থেকে পাঠানো আপডেট। অর্থাৎ গাড়ির মালিককে সার্ভিস সেন্টারে না গিয়েও নির্দিষ্ট ক্ষেত্রে আপডেটটি ইনস্টল করা সম্ভব হবে। আপডেটটি পাওয়া গেলে গাড়ির মিডিয়া স্ক্রিনে চালককে এ বিষয়ে জানানো হবে।

মার্কিন নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থার হিসাবে, হালকা যানবাহন পেছনে নেয়ার সময় দুর্ঘটনায় প্রতি বছর গড়ে ২১০ জনের মৃত্যু ও ১৫ হাজার মানুষ আহত হন। এসব দুর্ঘটনায় বিশেষভাবে ঝুঁকিতে থাকে পাঁচ বছরের কম বয়সী শিশুরা।

স্টেলান্টিসের সর্বশেষ প্রত্যাহার তাই শুধু সফটওয়্যার ত্রুটির বিষয় নয়। গাড়ির নিরাপত্তা ব্যবস্থায় প্রযুক্তির ওপর বাড়তে থাকা নির্ভরতার বিষয়টিও সামনে এনেছে এ ঘটনা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *