
চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যারও সমাধান সম্ভব
আগস্ট ১৯, ২০২৬
নৌ-বাণিজ্যে ‘ফ্রেইট রেট বুম’ জুলাইয়ে বৈশ্বিক পণ্য পরিবহন ব্যয় রেকর্ড উচ্চতায়
আগস্ট ১৯, ২০২৬চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ধীরগতির প্রবৃদ্ধি দেখেছে জাপানের অর্থনীতি। এ সময় দেশটির জিডিপি প্রবৃদ্ধি হয়েছে বার্ষিক ১ দশমিক ১ শতাংশ, যা অর্থনীতিবিদদের পূর্বাভাসের চেয়ে বেশ কম।
এর আগে নিক্কেই গ্রুপের কুইক পরিচালিত জরিপে অর্থনীতিবিদরা প্রবৃদ্ধির হার ২ দশমিক ২ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দেন।
জাপানের ক্যাবিনেট অফিস গতকাল এসব তথ্য প্রকাশ করে। প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) তুলনায় এ সময় দেশটির জিডিপি বেড়েছে দশমিক ৩ শতাংশ।
আমদানি কমাকে এ প্রবৃদ্ধির পেছনে বড় কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মূলত ইরান যুদ্ধের প্রভাব ও হরমুজ প্রণালিতে অস্থিরতার কারণে অপরিশোধিত তেলসহ বিভিন্ন জরুরি কাঁচামাল আমদানি উল্লেখযোগ্য হারে কমেছে জাপানে।
খবর নিক্কেই এশিয়া


