ধর্ষণ মামলার রায়
আগস্ট ১৯, ২০২৬
মাজারে সাতদিনে কোটি টাকার বেশি দান
আগস্ট ১৯, ২০২৬
ধর্ষণ মামলার রায়
আগস্ট ১৯, ২০২৬
মাজারে সাতদিনে কোটি টাকার বেশি দান
আগস্ট ১৯, ২০২৬

রাজশাহী বিভাগীয় কমিশনারসহ ৩ ডিসিকে প্রত্যাহার

প্রজ্ঞাপন অনুসারে, পরবর্তী পদায়নের জন্য তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. এ এন এম বজলুর রশীদকে প্রত্যাহার করেছে সরকার। বিসিএস প্রশাসন ক্যাডারের এ কর্মকর্তাকে প্রত্যাহার করে গতকাল প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, পরবর্তী পদায়নের জন্য তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এদিকে নাটোর, গাইবান্ধা ও রংপুরের জেলা প্রশাসককেও (ডিসি) প্রত্যাহার করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে নিজ নিজ পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, পরবর্তী পদায়নের জন্য তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *