ফেব্রুয়ারি-জুলাই গড়ে প্রতি মাসে ৩০০ খুন, সবচেয়ে বেশি ঢাকা ও চট্টগ্রামে
আগস্ট ১৮, ২০২৬
১৭ হাজার কোটি টাকার সম্পদ নিয়ে ‘তিন তারকা’ এয়ারলাইনস বিমান
আগস্ট ১৯, ২০২৬
ফেব্রুয়ারি-জুলাই গড়ে প্রতি মাসে ৩০০ খুন, সবচেয়ে বেশি ঢাকা ও চট্টগ্রামে
আগস্ট ১৮, ২০২৬
১৭ হাজার কোটি টাকার সম্পদ নিয়ে ‘তিন তারকা’ এয়ারলাইনস বিমান
আগস্ট ১৯, ২০২৬

র‍্যাব বাদ দিয়ে হচ্ছে এসআরবি আইনের খসড়া অনুমোদন

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইনের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। এর মাধ্যমে বিদ্যমান র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বাদ দিয়ে পুলিশ বাহিনীর আওতায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠার বিধান করা হয়েছে।

গতকাল সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসআরবি আইনের খসড়া অনুমোদন করা হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রিসভার সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর আওতায় বিদ্যমান র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে পুলিশ বাহিনীর অধীনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে একটি বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠার বিধান রাখা হয়েছে। নাগরিকদের অভিযোগ ও ইউনিটের সদস্যদের অভ্যন্তরীণ ক্ষোভ নিষ্পত্তির জন্য একটি বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের বিধানও রাখা হয়েছে।’

এছাড়া র‍্যাবের জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব, সুযোগ-সুবিধা, তহবিল, সম্পত্তি, হিসাব, নথি ও অন্যান্য সংশ্লিষ্ট সম্পদ এসআরবিতে স্থানান্তর করা হবে। নতুন বিধিমালা প্রণয়ন না হওয়া পর্যন্ত র‍্যাবের বিভাগীয় কার্যধারাসংক্রান্ত বিদ্যমান বিধিমালা প্রয়োজনীয় অভিযোজনসহ বহাল থাকবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *