প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে জ্বালানি সংকট সমাধানের পরিকল্পনা জানালেন হাসনাত
আগস্ট ১৬, ২০২৬
সামিট-এক্সিলারেট এলএনজি টার্মিনাল চালু, বেড়েছে গ্যাস সরবরাহ
আগস্ট ১৬, ২০২৬
প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে জ্বালানি সংকট সমাধানের পরিকল্পনা জানালেন হাসনাত
আগস্ট ১৬, ২০২৬
সামিট-এক্সিলারেট এলএনজি টার্মিনাল চালু, বেড়েছে গ্যাস সরবরাহ
আগস্ট ১৬, ২০২৬

ডারউইন টেস্ট ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশ

 

টেস্ট ইতিহাসে নিজেদের ২৮তম ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয়বারের মতো জয়ের সম্ভাবনা তৈরি করেছে বাংলাদেশ।

ডারউইন টেস্টে গতকাল তৃতীয় দিন হাসান মাহমুদের জোড়া আঘাতে অস্ট্রেলিয়ার দুই ওপেনারের বিদায় ঘটে, যারা প্রথম ইনিংসে ২২৮ রানে পিছিয়ে ছিল। ৩৮তম ওভারে মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে অভিজ্ঞ স্টিভ স্মিথও বিদায় নিলে ম্যাচে বাংলাদেশের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। ১২২ রানে ৪ উইকেট হারিয়ে চরম উৎকণ্ঠায় পড়ে অজিরা।

অস্ট্রেলিয়ার মাটিতে টাইগারদের প্রথমবারের মতো টেস্ট জয়ের সামনে বাধা এখন দুজন—ক্যামেরন গ্রিন ও অ্যালেক্স ক্যারি। চতুর্থ উইকেট পতনের পর হাল ধরেন তারা। এ দুজন ১৫.৪ ওভার লড়াই করে ৩৯ রানের জুটি গড়ে দিন পার করেন। অজিরা তৃতীয় দিন শেষ করে ৪ উইকেটে ১৬১ রান নিয়ে। দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশ এখনো এগিয়ে ৬৭ রানে।

এর আগে ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে তৃতীয় দিন ব্যাট করতে নামা বাংলাদেশকে ৪২৬ রানে অলআউট করে দেন পেসম্যান জস হ্যাজেলউড। সকালে চার উইকেটের সবগুলোই শিকার করেন ডানহাতি এ বোলার। কালই তিনি নবম অজি বোলার হিসেবে টেস্টে তিনশ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। বাংলাদেশের হয়ে এদিন মিরাজ ৬৫ রান করে দলের সংগ্রহ চারশ পার করান।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও অস্ট্রেলিয়ার আতঙ্কের নাম হয়ে ওঠেন হাসান মাহমুদ। তিনি দলীয় ৪ রানে জ্যাক ওয়েদারাল্ড ও ৩৭ রানে ট্রাভিস হেডকে বোল্ড করেন। ২০তম ওভারে মার্নাস লাবুশেনকে বোল্ড করে সাজঘরে ফেরান স্পিনার তাইজুল ইসলাম। চতুর্থ আঘাতটি হানেন মিরাজ। রিটার্ন ক্যাচ নিয়ে ডেঞ্জারম্যান স্মিথকে সাজঘরে ফেরান তিনি। স্মিথের আউটের মধ্য দিয়েই ম্যাচটা হেলে পড়ে সফরকারীদের দিকে।

আউট হওয়ার আগে ক্যামেরন গ্রিনকে নিয়ে ৪৯ রানের জুটি গড়েন স্মিথ (৪৪)। প্রথম ইনিংসে তিনি করেন দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রান। তার বিদায়ে তাই মিরাজদের উদযাপনে ছিল বাড়তি আনন্দ। যদিও এরপর তৃতীয় সেশনের দ্বিতীয়ার্ধ বাংলাদেশের বোলারদের হতাশ করেন গ্রিন ও ক্যারি। ম্যাচের ফল কী হবে, সেটা এখন নির্ভর করছে এ দুজনের ওপরই।

তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে আসা মিরাজ বলেছেন, স্বাগতিকদের দ্রুত অলআউট করার চেষ্টা করবেন তারা। মিরাজের কথায়, ‘তাদের যত কম রান হয় ততই ভালো। এখনো খেলার দুই দিন বাকি। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো এখান থেকে দ্রুত তিনটি উইকেট নেয়া, কারণ ওরা সবাই ভালো ব্যাটিং করে। উইকেট দিন দিন আরো ভালো হচ্ছে। আমরা বড় লক্ষ্য নিয়ে চিন্তা না করে ছোট ছোট পদক্ষেপে এগোনোর চেষ্টা করছি।’

মিরাজ জানান, অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের আউট করাটা সহজ ছিল না। তার কথায়, ‘আমরা যে উইকেটগুলো পেয়েছি, অনেক কষ্ট করেই নিতে হয়েছে। আমরা চেষ্টা করছি রান যতটা আটকানো যায়। এ রানের ভেতরে যদি আরো তিন-চারটা উইকেট নিতে পারি, তখন আমাদের জন্য সহজ হবে। হয়তো রানের লক্ষ্যটাও বেশি থাকবে না।’

স্মিথের উইকেটটি নেয়া প্রসঙ্গে মিরাজ বলেন, ‘তিনি বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান, তার উইকেট নেয়াটা আমার জন্য দারুণ একটি মুহূর্ত। আমি শুধু কীভাবে তাকে আউট করা যায়, সেটা নিয়েই ভেবেছি এবং পরিকল্পনাটা সহজ রেখেছি। তাকে রান করার সুযোগ দিইনি, ধারাবাহিকভাবে ভালো জায়গায় বল করার চেষ্টা করেছি এবং লাইন ও লেংথে পরিবর্তন এনেছি।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *