
এআইয়ের প্রসার ও সরকারি ঋণ বৃদ্ধি বিশ্ববাজারে সুদহার বেড়ে এক দশকের মধ্যে সর্বোচ্চ
আগস্ট ১৫, ২০২৬
সাপ্তাহিক পুঁজিবাজার ডিএসইতে লেনদেন কমেছে প্রায় ১৬ শতাংশ
আগস্ট ১৫, ২০২৬ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটিতে আজ সরকারি ছুটি। এ কারণে বেনাপোলসহ দেশের সব স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।
তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে। বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন গতকাল এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, ভারতে স্বাধীনতা দিবস উপলক্ষে ওপারে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দরের সঙ্গে একদিনের জন্য আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। কাল সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রফতানি কার্যক্রম চালু হবে।
বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি জানান, আজ ভারতে সরকারি ছুটি থাকায় এ পথে আমদানি-রফতানি বন্ধ থাকবে বলে ওপারের সিঅ্যান্ডএফ ব্যবসায়ীরা আগেই জানিয়েছেন। আগামীকাল সকাল থেকে আবারো যথানিয়মে চলবে আমদানি-রফতানি কার্যক্রম।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, শনিবার এ পথে বাণিজ্য বন্ধ থাকলেও ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিক নিয়মে যাতায়াত করতে পারবে।


