
মেঘনায় ভাসছিল অজ্ঞাত তিন মরদেহ
আগস্ট ১০, ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
আগস্ট ১৩, ২০২৬গত দুই মাস ১৮ দিনে ভোটার তালিকায় নতুন করে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন যুক্ত হয়েছেন। এতে স্থানীয় নির্বাচনে দেশে মোট ভোটারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখে।
গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, ‘আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদ করেছে নির্বাচন কমিশন। এতে দেশে নিবন্ধিত মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫।’
এর আগে চলতি বছরের ১৪ মে ভোটার তালিকা হালনাগাদ করে ইসি। সে সময় দেশে মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা ছিল ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০।
আখতার আহমেদ বলেন, ‘পরবর্তী স্থানীয় সরকার নির্বাচনই আপাতত আমাদের মূল লক্ষ্য। তবে নির্বাচনের তারিখ পরিবর্তন হলে বা কমিশন ভিন্ন কোনো সিদ্ধান্ত নিলে এ তালিকা সম্পূরক হিসেবে ব্যবহার করা হবে।’


