তিন জেলায় সড়ক দুর্ঘটনা বাবা-ছেলেসহ নিহত ৬
আগস্ট ১০, ২০২৬
চুয়াডাঙ্গা সীমান্তে ৩ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
আগস্ট ১০, ২০২৬
তিন জেলায় সড়ক দুর্ঘটনা বাবা-ছেলেসহ নিহত ৬
আগস্ট ১০, ২০২৬
চুয়াডাঙ্গা সীমান্তে ৩ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
আগস্ট ১০, ২০২৬

প্রভাতী ট্রেনসহ যশোর জংশন সংস্কার ও উন্নয়নের দাবি

যশোর থেকে ঢাকায় প্রভাতী ট্রেন চালুসহ যশোর রেলওয়ে জংশন সংস্কার ও উন্নয়নের দাবিতে স্মারকলিপি দেয়া হয়েছে।

গতকাল দুপুরে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির নেতারা এ স্মারকলিপি দেন। রেলওয়ে মহাপরিচালক বরাবর দেয়া এ স্মারকলিপি গ্রহণ করেন যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার সাইদুজ্জামান।

স্মারকলিপিতে বলা হয়েছে, বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি দীর্ঘদিন ধরে যশোর থেকে ঢাকাগামী প্রভাতী ট্রেনসহ পাঁচ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। সে দাবির পাশাপাশি রেলওয়ের আরো কিছু সমস্যা-সংকট কমিটির দৃষ্টিগোচর হয়েছে। তার মধ্যে রয়েছে যশোর জংশনের যাত্রী বিশ্রামাগার ও দ্বিতীয় প্লাটফর্মের সমস্যা।

নেতারা জানান, যশোরসহ এ এলাকার মানুষের রেল যোগাযোগের প্রধান অবলম্বন যশোর জংশন। এখান থেকে রাজধানী ঢাকাসহ উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলে ট্রেন চলাচল করে। এছাড়া বেনাপোল ও কলকাতা থেকে বিদেশী যাত্রীদের ঢাকা চলাচলেরও মাধ্যম যশোর জংশন। দুঃখের বিষয়, যশোর জংশনের যাত্রী বিশ্রামাগার ও পার্কিং এরিয়ার অবস্থা খুবই নাজুক। এছাড়া ২ নম্বর প্লাটফর্মে ছোট্ট একটি ছাউনি থাকায় রোদ-বৃষ্টিতে যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়। এজন্য দ্রুততম সময়ের মধ্যে যাত্রী বিশ্রামাগার, পার্কিং এরিয়ার আধুনিকায়ন ও ২ নম্বর প্লাটফর্মে পরিপূর্ণ ছাউনির ব্যবস্থা করা প্রয়োজন।

স্মারকলিপি দেয়ার সময় বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক জাতীয় হকি কোচ কাওসার আলী, সদস্য সচিব প্রকৌশলী রুহুল আমিন, কমিটির নেতা হাচিনুর রহমান, হারুন অর রশিদ, হাবিবুর রহমান মিলন, মোস্তাফিজুর রহমান কবির প্রমুখ উপস্থিত ছিলেন। স্মারকলিপি গ্রহণ করে যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, তিনি যথাযথ মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপিটি পাঠাবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *