
হত্যা
আগস্ট ৯, ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত ২০
আগস্ট ৯, ২০২৬দেশের তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নাটোরে তিনজন, সিরাজগঞ্জে দুই ও ঠাকুরগাঁওয়ের দুইজন।
নাটোর: বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার এলাকায় গরুবাহী ভটভটির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে তিন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। তারা হলেন বড়াইগ্রাম উপজেলার লক্ষ্মীকোল এলাকার আব্দুর রহমান, আক্কাছ আলী ও তার বড় ভাই জাহাঙ্গীর আলম। এ ঘটনায় আরো অন্তত তিনজন গুরুতর আহত হন।
বনপাড়া হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, চান্দাইকোনা গরুর হাটে যাচ্ছিল ভটভটিটি। পথে ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসের সঙ্গে এটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান আব্দুর রহমান। গুরুতর আহত পাঁচজনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আক্কাস আলী। পরে চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যান জাহাঙ্গীর আলম। দুর্ঘটনাযকবলিত যানবাহন জব্দ ও আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিরাজগঞ্জ: জেলার রায়গঞ্জ উপজেলার নলকা এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে চালকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের অন্তত ১০ যাত্রী। গত শুক্রবার রাত দেড়টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা ওভারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
যমুনা সেতু পশ্চিম থানার ওসি মো. আমিরুল ইসলাম জানান, দিনাজপুর থেকে চট্টগ্রাম যাচ্ছিল শাহ ফতেহ আলী পরিবহনের বাসটি। নলকা ওভারপাসের নিচ দিয়ে যাওয়ার সময় সিরাজগঞ্জ শহর থেকে আসা একটি ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই বাসচালকসহ দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালায়। আহতদের সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়ি দুটি জব্দ করা হলেও নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঠাকুরগাঁও: জেলার সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় পথচারীকে মোটরসাইকেলের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। তারা হলেন বালিয়াডাঙ্গী উপজেলার অর্ণব ইসলাম ও রহিমানপুর ইউনিয়নের পথচারী আবুল হোসেন। এ ঘটনায় নীরব নামে এক তরুণ গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আবুল হোসেন সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। তখন একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা স্কুল শিক্ষার্থী অর্ণব ঘটনাস্থলেই মারা যায়। আহত আবুল হোসেনকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহত নীরবকে চিকিৎসার জন্য দিনাজপুরে পাঠানো হয়েছে। ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


