
সাপের কামড়
আগস্ট ৬, ২০২৬
বজ্রপাত
আগস্ট ৬, ২০২৬জুলাই গণ-অভ্যুত্থান দীর্ঘদিনের স্বৈরাচারবিরোধী ক্ষোভের বিস্ফোরণ ছিল বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, ‘২০২৪ সালের জুলাইয়ের আন্দোলন কোনো আকস্মিক ঘটনা নয়; দীর্ঘ সময় ধরে জমে থাকা নির্যাতন, গুম, হত্যা, দুর্নীতি ও রাজনৈতিক নিপীড়নের বিরুদ্ধে মানুষের ক্ষোভই গণ-অভ্যুত্থানে রূপ নেয়।’
গতকাল সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় জুলাইয়ের গণবিপ্লবও বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অর্জন। ২০০৯ সালের পর থেকে তৎকালীন সরকারের দমনপীড়ন, গুম, হত্যা, দুর্নীতি, অর্থ পাচার ও রাজনৈতিক নিপীড়নের কারণে মানুষের মনে যে ক্ষোভ তৈরি হয়েছিল, তা অগ্ন্যুৎপাতের মতো জুলাইয়ে বিস্ফোরিত হয়েছে।’
তিনি বলেন, ‘তরুণরা যেভাবে রাজপথে নেমে প্রতিরোধ গড়ে তুলেছিল, তা বিশ্ব ইতিহাসে বিরল। জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন কিংবা চোখ, হাত বা পা হারিয়েছেন, তাদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’
স্বাস্থ্য খাতের বিষয়ে তিনি বলেন, ‘দুর্নীতিমুক্ত স্বাস্থ্য মন্ত্রণালয় গড়ে তোলাই সরকারের লক্ষ্য। সাধারণ মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।’
আলোচনা সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. খোরশেদ আলম, স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব এসএম আহসানুল আজিজ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ড. জিন্নাত রেহানাসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


