বাগেরহাটে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
আগস্ট ৫, ২০২৬
পুঁজিবাজারে তালিকাভুক্তির ৫ বছরে রবির নিট মুনাফা বেড়েছে ৫ গুণেরও বেশি
আগস্ট ৫, ২০২৬
বাগেরহাটে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
আগস্ট ৫, ২০২৬
পুঁজিবাজারে তালিকাভুক্তির ৫ বছরে রবির নিট মুনাফা বেড়েছে ৫ গুণেরও বেশি
আগস্ট ৫, ২০২৬

বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের ওপর শুল্ক ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২৫ অঙ্গরাজ্যে মামলা

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি বাণিজ্য অংশীদার থেকে আমদানি করা অধিকাংশ পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের ২৫টি অঙ্গরাজ্য।

মামলার নথিতে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত অঙ্গরাজ্যগুলোর জোট বলেছে, ট্রাম্প প্রশাসনের এ সিদ্ধান্ত খামখেয়ালি, অযৌক্তিক ও আইনের পরিপন্থী। ডেমোক্র্যাটদের নেতৃত্বাধীন এসব অঙ্গরাজ্যের অভিযোগ, জোরপূর্বক শ্রম প্রতিরোধের অজুহাতে ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে প্রেসিডেন্ট তার আইনগত ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালতে স্থানীয় সময় সোমবার মামলাটি করা হয়। মামলায় নতুন শুল্ক কার্যকর স্থগিত, এগুলোকে বেআইনি ঘোষণা এবং অঙ্গরাজ্যগুলো এরই মধ্যে যেসব শুল্ক দিয়েছে, তা ফেরতের নির্দেশ চাওয়া হয়েছে। মামলার নথি অনুযায়ী, শুল্কের আওতায় থাকা অর্থনীতিগুলো থেকে যুক্তরাষ্ট্রের মোট আমদানির ৯৯ দশমিক ৪ শতাংশ আসে।

নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস বলেন, ‘সুপ্রিম কোর্টে পরাজিত হওয়ার পর ট্রাম্প প্রশাসন নতুন কৌশলে আবারো মার্কিন পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর বেআইনিভাবে করের বোঝা চাপানোর চেষ্টা করছে। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলও

শুল্কগুলোকে পরিশ্রমী পরিবারের ওপর কর হিসেবে বর্ণনা করেছেন। তার আশঙ্কা, এর ফলে খাদ্যপণ্য, গৃহস্থালিসামগ্রী, নির্মাণ উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে।’

ট্রাম্প প্রশাসনের দাবি, সংশ্লিষ্ট দেশগুলো তাদের সরবরাহ ব্যবস্থায় জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের প্রবেশ ঠেকাতে ব্যর্থ হয়েছে। এ কারণে ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারা ব্যবহার করে শুল্কগুলো আরোপ করা হয়েছে। এ ধারার আওতায় যুক্তরাষ্ট্র তার বাণিজ্যের জন্য ক্ষতিকর কোনো দেশের নীতি বা অনুশীলনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।

অবশ্য হোয়াইট হাউজের মুখপাত্র কুশ দেশাই বলছেন, ‘মার্কিন বাণিজ্যের ওপর বোঝা সৃষ্টি করা অন্যায্য নীতি ও কার্যক্রম দূর করতে যুক্তরাষ্ট্র তার বৈধ ক্ষমতা ব্যবহার করছে। কোনো দেশ জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্য আমদানি নিষিদ্ধ করতে বা সেই নিষেধাজ্ঞা কার্যকর করতে ব্যর্থ হলে তা মার্কিন কর্মী ও ব্যবসার ক্ষতি করে। তার দাবি, ট্রাম্পের প্রথম মেয়াদ থেকেই ৩০১ ধারার অধীনে আরোপ করা শুল্ক আদালতে টিকে এসেছে এবং বর্তমান শুল্কও আইনগতভাবে টেকসই।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *