সূচক ও লেনদেন কমেছে বড় মূলধনি কোম্পানির শেয়ারদরে মিশ্র প্রবণতা
আগস্ট ৪, ২০২৬
জুলাই স্মরণে বিএনপির আলোচনা সভা আজ, বক্তব্য রাখবেন তারেক রহমান
আগস্ট ৪, ২০২৬
সূচক ও লেনদেন কমেছে বড় মূলধনি কোম্পানির শেয়ারদরে মিশ্র প্রবণতা
আগস্ট ৪, ২০২৬
জুলাই স্মরণে বিএনপির আলোচনা সভা আজ, বক্তব্য রাখবেন তারেক রহমান
আগস্ট ৪, ২০২৬

ইন্দোনেশিয়ায় মূল্যস্ফীতি কমে ২ দশমিক ৮৮ শতাংশে নেমেছে

দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতি ইন্দোনেশিয়ায় জুলাইয়ে মূল্যস্ফীতির হার কমে ২ দশমিক ৮৮ শতাংশে নেমেছে।

দেশটির সরকারি তথ্য অনুযায়ী জুনে মূল্যস্ফীতি ছিল ৩ দশমিক ৩৪ শতাংশ।

গত তিন মাসের মধ্যে এটিই দেশটির সর্বনিম্ন মূল্যস্ফীতি। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মূল্যস্ফীতিকে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত ১ দশমিক ৫ থেকে ৩ দশমিক ৫ শতাংশ লক্ষ্যমাত্রার ভেতরই রাখা সম্ভব হয়েছে।

স্থানীয় মুদ্রা রুপাইয়ার মান অবমূল্যায়ন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অস্থিরতা ও প্রতিকূল আবহাওয়া ‘এল নিনোর’ কারণে খাদ্য সরবরাহে সৃষ্টি হওয়া ঝুঁকি সত্ত্বেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানায় ব্যাংক ইন্দোনেশিয়া। কেন্দ্রীয় ব্যাংকটি আরো জানায়, ২০২৭ সাল পর্যন্ত মূল্যস্ফীতিকে নির্ধারিত লক্ষ্যের মধ্যে রাখার পরিকল্পনা নেয়া হয়েছে। খবর রয়টার্স

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *