হিলিতে শুকনো মরিচের দাম বেড়েছে কেজিতে ৬০ টাকা
আগস্ট ৩, ২০২৬
সাতক্ষীরায় জিরার দাম ক‌মে‌ছে
আগস্ট ৩, ২০২৬
হিলিতে শুকনো মরিচের দাম বেড়েছে কেজিতে ৬০ টাকা
আগস্ট ৩, ২০২৬
সাতক্ষীরায় জিরার দাম ক‌মে‌ছে
আগস্ট ৩, ২০২৬

এপ্রিল-জুন প্রান্তিক অ্যাপলের রেকর্ড ১০৯ বিলিয়ন ডলার আয়

চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে রেকর্ড পরিমাণ আয় করেছে টেক জায়ান্ট অ্যাপল।

শুক্রবার প্রকাশিত আর্থিক প্রতিবেদনে কোম্পানিটি জানায়, এ সময়ে অ্যাপলের মোট আয় হয়েছে ১০ হাজার ৯৪০ কোটি ডলার, গত বছরের একই সময়ের তুলনায় যা ১৬ শতাংশ বেশি।

অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক জানান, ব্যবসা চালুর পর এটিই ইতিহাসের সবচেয়ে সফল জুন প্রান্তিক। এ সময়ে বিশ্বের প্রতিটি অঞ্চলে আইফোন, ম্যাক ও সার্ভিস খাতে আয় বেড়েছে।

অ্যাপলের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) কেভান পারেখ জানান, শেয়ারপ্রতি আয় (ইপিএস) ও পরিচালন নগদ প্রবাহে জুন প্রান্তিকের নতুন রেকর্ড গড়েছে অ্যাপল। বিশ্বজুড়ে সব ক্যাটাগরিতে সচল ডিভাইসের সংখ্যাও এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *