ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর
আগস্ট ৩, ২০২৬
সড়ক দুর্ঘটনা
আগস্ট ৩, ২০২৬
ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর
আগস্ট ৩, ২০২৬
সড়ক দুর্ঘটনা
আগস্ট ৩, ২০২৬

ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু

 

দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮ টা) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো দুজনের মৃত্যু হয়েছে। মৃতরা খুলনা ও বরিশাল বিভাগের বাসিন্দা।

একই সময় ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৪২৩ জন। এতে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ৪৭ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৬৯ জন হয়েছে। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে আরো ৩৮ জন।

বিভাগভিত্তিক হিসাবে ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে সর্বোচ্চ ৮১ জন, ময়মনসিংহে ৫৬, বরিশালে ৫৪, চট্টগ্রামে ৪৯, রাজশাহীতে ২৯, রংপুরে ১৬ ও সিলেটে চার জন হাসপাতালে ভর্তি হয়েছে।

একই সময় চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ৪৭২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৬ হাজার ১০৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৪ হাজার ৯৩ জন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *