আটক
আগস্ট ২, ২০২৬
ঘাটতি মেটানোর চেষ্টা গ্যাস সংকট কাটাতে তাৎক্ষণিক সমাধান নেই সরকারের হাতে
আগস্ট ২, ২০২৬
আটক
আগস্ট ২, ২০২৬
ঘাটতি মেটানোর চেষ্টা গ্যাস সংকট কাটাতে তাৎক্ষণিক সমাধান নেই সরকারের হাতে
আগস্ট ২, ২০২৬

লুডুখেলা নিয়ে সংঘর্ষ নিহত ১

 

ব্রাহ্মণবাড়িয়ায় শিশুদের লুডুখেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল সকালে বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম হামদু মিয়া (৫৩)। তিনি পাইকপাড়া বন্ধেরহাটি এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে হামদু মিয়ার ছেলে নিরবের (১১) সঙ্গে একই পাড়ার আবুল ইসলামের ছেলে ইয়াসিনের (১২) লুডুখেলা নিয়ে কথাকাটাকাটি ও মারামারি হয়। একপর্যায়ে হামদু মিয়ার লাঠির আঘাতে ইয়াসিনের মাথা ফেটে যায়। এর জেরে গতকাল সকালে আবুল ইসলামের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামদু মিয়ার বাড়িতে হামলা চালায়। তাদের এলোপাতাড়ি হামলায় ঘটনাস্থলেই হামদু মিয়ার মৃত্যু হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *