দেশে উচ্চ শিক্ষা কলা ও মানবিকে সবচেয়ে বেশি শিক্ষার্থী হলেও নেই আন্তর্জাতিক মান
আগস্ট ১, ২০২৬
খাল পুনঃখনন শেষে অবশিষ্ট টাকা কোষাগারে ফেরত
আগস্ট ১, ২০২৬
দেশে উচ্চ শিক্ষা কলা ও মানবিকে সবচেয়ে বেশি শিক্ষার্থী হলেও নেই আন্তর্জাতিক মান
আগস্ট ১, ২০২৬
খাল পুনঃখনন শেষে অবশিষ্ট টাকা কোষাগারে ফেরত
আগস্ট ১, ২০২৬

টেকনাফে নৌকাডুবিতে ১৩ রোহিঙ্গা নিখোঁজ

কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া উপকূলে একটি রোহিঙ্গাবাহী নৌকা ডুবে গেছে।

এ ঘটনায় স্থানীয় জেলেরা ১৮ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছেন। নৌকাটিতে থাকা মাঝিমাল্লাসহ আরো ১৩ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

গতকাল সকাল ৮টার দিকে শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া নৌকাঘাটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া ১৮ জনকে পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়।

সাবরাং ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সীমান্তের ওপারে মিয়ানমারের সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) মধ্যে চলমান সংঘর্ষের কারণে তারা বাংলাদেশে পালিয়ে আসার সময় শাহপরীর দ্বীপ উপকূলে নৌকাটি ডুবে যায়। পরে স্থানীয় জেলেরা তাদের উদ্ধার করে বিজিবির কাছে হস্তান্তর করেন।’

শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়ার জেলে মো. ইসমাইল বলেন, ‘সকালে ৩১ জন রোহিঙ্গা নিয়ে একটি নৌকা ডুবে যায়। আমরা ১৮ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। তবে আরো ১৩ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে কোনো নারী বা শিশু নেই।’

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া বলেন, ‘শাহপরীর দ্বীপ এলাকায় একটি রোহিঙ্গাবাহী নৌকা ডুবির ঘটনায় ১৮ জনকে উদ্ধার করা হয়েছে। তারা বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে। কী কারণে তারা বাংলাদেশে এসেছে তা যাচাই করে পরে বিস্তারিত জানানো হবে।’

বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রয় শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা প্রায় সাড়ে ১২ লাখ। এর মধ্যে ২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার মুখে কয়েক মাসের ব্যবধানে প্রায় ৮ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *